Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দু’বছরের মাথায় শেষ হতে চলেছে জনপ্রিয় দুই সিরিয়াল, ধারাবাহিক হারিয়েছে পুরনো রীতি?

দু’বছরের মাথায় শেষ হতে চলেছে জনপ্রিয় দুই সিরিয়াল, ধারাবাহিক হারিয়েছে পুরনো রীতি?

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
FotoJet.jpg

ওঙ্কার বাংলা: নব্বইয়ের দশক মানেই বাংলা ধারাবাহিক নয় নয় করে অন্তত দু’বছরের গপ্পো। তবে সময় এগিয়েছে। মেগার স্থায়িত্ব তিন থেকে চার বছর পর্যন্তও গড়িয়েছে। যেমন, ‘বোঝে না সে বোঝে না’, ‘এখানে আকাশ নীল’ বা ‘এক আকাশের নীচে’সহ নানা মেগা ছোটপর্দায় জায়গা করেছিল, সেই ধারায় এসেছে বদল। ওটিটির দাপটে গত কয়েক বছরে মাত্র দুই-তিন মাসে বন্ধ হয়ে গিয়েছে অগণিত ধারাবাহিক। বর্তমানে শেষের তালিকায় রয়েছে জি বাংলার ‘তুই আমার হিরো’, স্টার জলসার ‘শুভ বিবাহ’। দুটো ধারাবাহিকই সাড়ে ৬০০ পর্ব পেরিয়ে আগামী মার্চে শেষ হতে চলেছে।

সদ্য শুটিং শেষ হয়েছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের। মেগার অন্যতম অভিনেত্রী অনুরাধার কথায়, “এক বছরের মাথায় শেষ আমাদের ধারাবাহিক। গত মার্চে শুরু হয়েছিল। এ বছরের মার্চেই শেষ হচ্ছে। বর্তমানে মাস দুয়েক ধারাবাহিকের আয়ু, সেখানে এক বছর কোনও ধারাবাহিক চলা অবশ্যই ভালো।” পাশাপাশি ধারাবাহিকের নায়ক রুবেল দাস বলেন- “এই ধারাবাহিকের আগে আমার আগের ধারাবাহিক ‘নিমফুলের মধু’ শেষ হয়েছে। তার পরেই ‘তুই আমার হিরো’। নায়ক বললেন, “দুটো দু’ধারার গল্প। ফলে, অভিনয়ে একঘেয়েমি নেই। তাই ‘তুই আমার হিরো’তে বাংলা বিনোদনদুনিয়ার এক খ্যাতনামী নায়কের জীবন, ওঠাপড়া জায়গা করে নিয়েছিল।
অন্যদিকে, জলসার ধারাবাহিক ‘শুভ বিবাহ’তে ‘ওয়েডিং প্ল্যানার’ এবং বিবাহবিচ্ছিন্ন নারীর জীবনে নতুন করে ভালবাসার গল্প তুলে ধরেছিলেন লেখিকা। নায়ক-নায়িকা হনি বাফনা, সোনামণি সাহা। এই ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০২৪-এ প্রায় দু’বছর ছোটপর্দায় রাজ চালাল ‘শুভ বিবাহ’। ১৮ ফেব্রুয়ারি, গত বুধবার ধারাবাহিকের শেষ শুটিং ছিল। শেষ সম্প্রচার হতে পারে মার্চ মাসে। বর্তমানে টিআরপি তালিকায় নিজেদের ধরে রাখাই ধারাবাহিকের কাছে বড় চ্যালেঞ্জ। সঙ্গে দর্শকের প্রাধান্য মেগার জন্য সমান উপযোগী। বর্তমানে শেষ হতে চলেছে দুই চ্যানেলের দুই পরিচিত মেগা, পরিবর্তে নতুন মেগা দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে তার জন্য সময়ের অপেক্ষা।

Post Views: 197

Continue Reading

Previous: পায়ে হেঁটে হজের পথে, তিন বছরের দীর্ঘ যাত্রায় মজিদুল
Next: ‘ভাইদের কেন বেশি ভালবাসে?’ ঘুমন্ত অবস্থায় বাবার গলা কেটে খুন দুই বোনের

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.