Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ভাইদের কেন বেশি ভালবাসে?’ ঘুমন্ত অবস্থায় বাবার গলা কেটে খুন দুই বোনের

‘ভাইদের কেন বেশি ভালবাসে?’ ঘুমন্ত অবস্থায় বাবার গলা কেটে খুন দুই বোনের

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
knife.jpg

ওঙ্কার ডেস্ক: তাদের থেকে বেশি ভাইদেরকে পছন্দ করে বাবা, এই সন্দেহের বশবর্তী হয়ে জন্মদাতার গলা কেটে খুন করল দুই বোন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। ইতিমধ্যে তদন্তে নেমে দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, সোমবার মুজাফফরনগরের মোরনা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে দুই বোন তাদের বাবার গলা কেটে দেন ধারালো অস্ত্র দিয়ে। তদন্তে নেমে দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত দুই বোনের মধ্যে একজন নাবালক। তাদের বাবা দুই ভাইয়ের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতেন বলে অভিযোগ করেছে তারা। শনিবার কোনও বিষয় নিয়ে তাদের ৫৬ বছর বয়সী বাবা রাম প্রসাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

রবিবার রাতে যখন রাম ঘুমাচ্ছিলেন, সেই সময় ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেয় দুই মেয়ে। সোমবার সকালে তাঁর বিছানার কাছ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করেন তদন্তকারীরা। মুজাফফরনগরে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্তা জানিয়েছেন, রাম প্রসাদের বড় মেয়ে কোমল এবং তার বোন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাবাকে খুনের পর রক্তমাখা পোশাক একটি ঘরে লুকিয়ে রেখেছিল তারা। পুলিশ জানায়, যখন মেয়েরা বাইরে বেরোত সেই সময় রাম প্রসাদ তা নিয়ে প্রশ্ন করতেন। ঘটনার পর এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হত্যার সময় ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ।

Post Views: 150

Continue Reading

Previous: দু’বছরের মাথায় শেষ হতে চলেছে জনপ্রিয় দুই সিরিয়াল, ধারাবাহিক হারিয়েছে পুরনো রীতি?
Next: রাহুল নন, ইন্ডিয়া’র মুখ করা হোক মমতাকে! দাবি বিক্ষুব্ধ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.