Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাহুল নন, ইন্ডিয়া’র মুখ করা হোক মমতাকে! দাবি বিক্ষুব্ধ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের

রাহুল নন, ইন্ডিয়া’র মুখ করা হোক মমতাকে! দাবি বিক্ষুব্ধ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
mamata-sized.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বিরোধীরা ‘ইন্ডিয়া’ জোট গড়ে তুলেছিল। এই জোটের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়ে দাবি তুললেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। তাৎপর্যপূর্ণ ভাবে এই জোটের প্রধান মুখ হিসেবে রাহুল গান্ধীকে তিনি দেখতে চাননি।

বিক্ষুব্ধ কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন, বিজেপিবিরোধী জোটের নেতৃত্বে কেন রাহুল রয়েছেন তা নিয়ে। এর আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বিক্ষুব্ধ এই বর্ষীয়ান নেতা। নিজের দলকেও অস্বস্তিতে ফেলেছেন তিনি। রবিবার কলকাতায় বিক্ষুব্ধ ওই কংগ্রেস নেতা ফের একবার দলকে অস্বস্তি ফেললেন। রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন তিনি।

তাঁর দাবি, বিরোধী জোটের নেতৃত্বে তৃণমূলনেত্রী মমতাকে দেখতে চান তিনি। মণিশঙ্করের কথায়, ‘মমতাই বিরোধী শিবিরের নেত্রী। তাঁকে ছাড়া বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র ‘আই’, ‘এন’, ‘ডি’, ‘আই’, ‘এ’— কোনওটার অস্তিত্ব থাকত না।’ তিনি আরও বলেন, ‘আমি চাই ছোট দলগুলির— স্ট্যালিন, মমতা, অখিলেশ, তেজস্বী বা অন্য কারও ইন্ডিয়া জোটের প্রধান পদে আসা উচিত। পদ আঁকড়ে থাকার বদলে রাহুল গান্ধীর উচিত বিষয়টি তাঁদের সামলাতে দেওয়া।’ উল্লেখ্য, সম্প্রতি উদ্ধব ঠাকরের শিবসেনাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের প্রধান হিসেবে দেখতে চেয়ে সরব হয়েছিল। বিকল্প হিসেবে আরও এক জনের নাম প্রস্তাব করেছিল তারা। ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের নামও তুলে ধরেছিল উদ্ধব ঠাকরের শিবসেনা।

Post Views: 144

Continue Reading

Previous: ‘ভাইদের কেন বেশি ভালবাসে?’ ঘুমন্ত অবস্থায় বাবার গলা কেটে খুন দুই বোনের
Next: আন্তর্জাতিক নারী দিবসে পাঞ্জাবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করতে পারে আপ সরকার

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.