Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক, নতুন আগমনে জায়গা ছেড়ে দিতে হল কোন মেগাকে?

শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক, নতুন আগমনে জায়গা ছেড়ে দিতে হল কোন মেগাকে?

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
rydf.png

ওঙ্কার ডেস্ক: ধারাবাহিকপ্রেমীদের জন্য মনখারাপ করা খবর। শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তুই আমার হিরো’। শাক্য ও আরশির গল্প এবার ইতি টানতে চলেছে। ধারাবাহিক শুরু হয়েছিল গত বছর মার্চ মাসে। প্রায় এক বছর সফলভাবে পথ চলার পর শেষ হল যাত্রা। ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিল রুবেল দাস ও মোহনা মাইতিকে। প্রায় এক বছরের পথ চলায় টিআরপির বিভিন্ন ওঠাপড়ার সাক্ষী এই ধারাবাহিক। শুরুর দিকে এক থেকে দশের মধ্যে এই মেগা থাকলেও শেষ কয়েক সপ্তাহ একেবারেই টিআরপিতে জায়গা করতে পারেনি এই ধারাবাহিকের।
নতুন ধারাবাহিক আসায় মাঝে স্লট বদল হয়েছে এই মেগার। গল্পের মোড়ে বদল আসলেও দর্শক মনে জায়গা করতে সক্ষম হতে পারে এই মেগা। গল্পের নায়ক সুপারস্টার শাক্যজিৎ ও নায়িকা আরশির জীবনের গতি ভিন্ন হলেও এক সময় তাদের পথ মিলে যায়। শাক্য-আরশির প্রেম দেখতে দর্শক দারুণ পছন্দ করেন। কিছুদিন আগেই গল্পে এসেছে বড়সড় লিপ। শাক্য-আরশির মেয়েকেও দেখা গিয়েছিল গল্পের মোড়ে। যদিও সেই চরিত্রে নতুন কেউ নয়, মোহনাকেই দেখেছেন দর্শক। এবার বছর ঘুরতেই শেষ হল ধারাবাহিক। শনিবারই হয়ে গেল ‘তুই আমার হিরো’র শেষদিনের শুটিং। এদিন শুটিং সেটে যেন একরাশ মন খারাপের আবহাওয়া ধরা পড়েছে। তবে মুখে হাসি নিয়েই পরিচালকের নির্দেশনায় শুটিং করছেন সকলে। শুটিং শেষ হলেও এখন বেশ কিছুদিন চলবে এই মেগা।
প্রসঙ্গত, জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই তালিকায় রয়েছে ‘কমলা নিবাস’ ও ‘সাতপাকে বাঁধা’। এখন দেখার এই নতুন ধারাবাহিক গুলি দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে নজর সেদিকেই।

Post Views: 100

Continue Reading

Previous: চোপড়ায় ফের হাত বেঁধে নির্মম মারধরের ভিডিও ভাইরাল, চাঞ্চল্য এলাকায়
Next: দেশে বোমাতঙ্কের মাঝে পাঞ্জাব কাশ্মীরে বিস্ফোরণ

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.