Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আল্লু অর্জু্নের জন্মদিনে নতুন ছবির ঘোষণা, ভক্তদের সামলাতে লাঠিচার্জ করতে বাধ্য হল পুলিশ

আল্লু অর্জু্নের জন্মদিনে নতুন ছবির ঘোষণা, ভক্তদের সামলাতে লাঠিচার্জ করতে বাধ্য হল পুলিশ

Online Desk এপ্রিল 8, 2026
154024447.jpg

ওঙ্কার ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ আল্লু অর্জুন। ৮ এপ্রিল ৪৪তম জন্মদিন। ‘পুষ্পা’ ছবির মাধ্যমে বিপুল সাফল্যের পর তিনি শুধু দক্ষিণে নন, জাতীয় স্তরেও এক বিশাল তারকা হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আর সেই জনপ্রিয়তা দেখা গেল জন্মদিনের আগের রাতেই, ভক্তদের উচ্ছ্বাসে হায়দরাবাদের রাস্তায় যেন উৎসবে পরিণত করেছে। তবে ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যা সামলাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে হায়দরাবাদের জুবিলি হিলসে আল্লু অর্জুনের বাড়ির সামনে শত শত অনুরাগীদের ভিড় দেখা যায়। কেউ আতশবাজি ফাটান, কেউ বা অভিনেতার মঙ্গল কামনায় পূজাও দেন। জন্মদিনে প্রিয় তারকার এক ঝলক দেখার জন্য দীর্ঘক্ষণ লাইনেও দাঁড়িয়ে থাকে মানুষ। এই ভিড় সামলাতে রীতিমত হিমশিম খান নিরাপত্তা কর্মীরা। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে রাখতে ব্যস্ত, কিন্তু তবুও ভক্তদের আবেগ থামানো যায়নি।

আল্লু অর্জুনের জন্মদিনকে ঘিরে দর্শকদের এই উত্তেজনার পেছনে রয়েছে আরেকটি বড় কারণ, আজই ঘোষণা হবে তার ও নির্মাতা অ্যাটলির নতুন সাই-ফাই ছবির টাইটেল। উল্লেখ্য, মঙ্গলবার একটি বিশেষ পোস্টার প্রকাশ করেছে নির্মাতারা, যেখানে লেখা ছিল “Brace of the Beast”—এরপর থেকেই উত্তেজনা আরও বাড়তে থাকে। জানা গিয়েছে, বুধবার রাত ১১টায় ছবির আনুষ্ঠানিক টাইটেল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এই মেগা-প্রজেক্টের বাজেট নাকি ৭০০–৮০০ কোটি টাকা! খবর, ছবিতে নায়িকা হিসেবে থাকতে পারেন দীপিকা পাড়ুকোনও। এছাড়াও রাশ্মিকা মন্দানা, ম্রুণাল ঠাকুর, জাহ্নবী কাপুর এবং টাইগার শ্রফের নামেও চলছে গুঞ্জন। তবে কোনওকিছুই এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। ছবিটির অস্থায়ী নাম AA22 x A6- আল্লু অর্জুনের ২২তম এবং অ্যাটলির ষষ্ঠ ছবি। এটি দুই পর্বে মুক্তি পাওয়ার সম্ভাবনা। প্রথম অংশ দেখা যেতে পারে ২০২৭ সালে।

বর্তমানে জন্মদিনে আল্লু অর্জুনকে ঘিরে উদ্দীপনা এমনই যে সোশ্যাল মিডিয়া থেকে হায়দরাবাদের রাস্তায়- সব জায়গায় তাঁর নাম। ভক্তদের ভালোবাসায় ভরপুর এই দিনটি সত্যিই হয়ে উঠেছে দক্ষিণের স্টাইলিশ অভিনেতার জন্য স্মরণীয় দিন।

Post Views: 91

Continue Reading

Previous: হরমুজ প্রণালী নিয়ে সাময়িক সমঝোতা, হামলা স্থগিত রেখে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে দুই পক্ষ
Next: ভোটের বাংলায় কবে কবে ড্রাই ডে! বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য আবগারি দফতর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.