Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের বাংলায় কবে কবে ড্রাই ডে! বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য আবগারি দফতর

ভোটের বাংলায় কবে কবে ড্রাই ডে! বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য আবগারি দফতর

Online Desk এপ্রিল 8, 2026
MODER-DOKAN.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোট দোরগোড়ায়। তার আগেই গাইড লাইন মেনে মদের দোকান ও পানশালা কবে বন্ধ থাকবে তার বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য আবগারি দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটগ্রহণ এবং গণনার দিন ‘ড্রাই ডে’ থাকবে। রাজ্যজুড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
বাংলায় দুই দফায় ভোট। আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই দফায়, রাজ্যের যেখানে যেখানে নির্বাচন হবে, সেখানে সমস্ত মদের দোকান, পানশালা বন্ধ থাকবে। এমনকী ফল ঘোষণার দিন অর্থাৎ আগামী ৪ মে এই নির্দেশ কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, কমিশনের যে গাইডলাইন রয়েছে তা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইডলাইনের নিয়ম অনুযায়ী, যে সমস্ত জায়গায় ভোট হবে, সেখানে ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ করতে হবে।
অর্থাৎ আগামী ২৩ এপ্রিল ১৫২টি আসনে নির্বাচন হবে। জারি করা নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত জেলায় সেদিন ভোট হবে সেখানে ২১ এপ্রিল সন্ধ্যা থেকে সব মদের দোকান বন্ধ করে দেওয়া হবে। ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।
একইভাবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল কলকাতা-সহ দক্ষিণের একাধিক আসনে নির্বাচন রয়েছে। সেই মতো ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ না পর্যন্ত সংশ্লিষ্ট জায়গাগুলিতে বন্ধ থাকবে মদের দোকান এবং পানশালা। একইভাবে আগামী ৪ মে রাজ্যে ভোটের ফলপ্রকাশ। সেদিন গোটা রাজ্যেই মদের দোকান এবং পানশালা বন্ধ থাকবে।

Post Views: 106

Continue Reading

Previous: আল্লু অর্জু্নের জন্মদিনে নতুন ছবির ঘোষণা, ভক্তদের সামলাতে লাঠিচার্জ করতে বাধ্য হল পুলিশ
Next: এম এ পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা, ভোটের আগে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.