Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এম এ পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা, ভোটের আগে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

এম এ পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা, ভোটের আগে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

Online Desk এপ্রিল 8, 2026
KHARGE.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছে কংগ্রেস। ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে কলকাতায় এসে ইস্তাহার প্রকাশ করেছেন। বাংলায় শাসক বিরোধীর বাইরে এবার তৃতীয় বিকল্প বেছে নেওয়ার বার্তা দিলেন খাড়্গে। উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশও।
সূত্রের খবর, ইস্তাহারে জানানো হয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে এক বছরের মধ্যে সব সরকারি পদ পূরণ করা হবে। সরকারি যানবাহনে বিনামূল্যে মহিলাদের বাসে যাতায়াতের সুযোগ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ জুড়ে এআই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন খাড়্গেরা। স্বাস্থ্য ক্ষেত্রে প্রত্যেক পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমা দেওয়ার কথা বলা হয়েছে ইস্তাহারে। এছাড়া বিনামূল্য ২০০ ইউনিট বিদ্যুৎ, প্রান্তিক কৃষকদের বছরে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন কংগ্রেস।
ইস্তাহারে শিক্ষায় জোর দেওয়া হয়েছে। নিখরচায় পড়াশোনার প্রতিশ্রুতি দেওয়া হল কংগ্রেসের ইস্তাহারে। বলা হয়েছে, ক্ষমতায় এলে স্নাতকোত্তর স্তর পর্যন্ত নিখরচায় পড়াশোনা করা যাবে, সেই সঙ্গে মাসে মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে।

Post Views: 98

Continue Reading

Previous: ভোটের বাংলায় কবে কবে ড্রাই ডে! বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য আবগারি দফতর
Next: “শেষ হয়নি যুদ্ধ” যুদ্ধবিরতির মাঝেই কড়া বার্তা ইরানের; মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.