Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া

বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া

Online Desk মে 2, 2025
images-1.jpeg

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় শোকের ছায়া। ছোট পর্দা থেকে বড় পর্দায় সবেতেই অভিনয় করেছেন তিনি। ইহলোকের মায়া কাটিয়ে অমৃতলোকে বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে ভারাক্রান্ত সিনেনাপাড়া।
১৯৪৩ সালে বাংলাদেশে তাঁর জন্ম। দেশভাগের সময় চলে আসেন। বিয়ে করেননি। এক ভাইও রয়েছে তাঁর। টলিপাড়ায় ‘মিঠুদা’ নামেই পরিচিতি ছিলেন তিনি। কালিকাপুরের এক হাউজিংয়ে ভাড়া থাকতেন দুই ভাই। সম্প্রতি বাড়িতেই পড়ে গিয়েছিলেন অভিনেতা। চোট পেয়েছিলেন ভালোই। তারপর থেকে ভালো হাঁটাচলা করতে পারছিলেন না তিনি। বার্ধক্যজনিত নানা রোগ যেন আষ্টেপৃষ্টে ঘিরে ধরে ছিল অভিনেতাকে।
জানা গেছে, বুধবার সন্ধে থেকে শারীরিক অসুস্থতা বাড়তে থাকে। শরীর ভালো নেই বলেই জানান। কিছুক্ষণ বিশ্রাম নিতে শুয়ে পড়েন। ভাইকে বলেন, “আলো নিভিয়ে দিতে।” সেই মতো আলো নিভিয়ে দেন। বেশ কিছুক্ষণ পর ঘরে ঢুকে দেখেন দাদার কোনও সাড়া নেই। শরীরও একেবারে ঠান্ডা। বিপদ যে হয়েছে, তা বুঝতে বেশি দেরি হয়নি অভিনেতার ভাইয়ের। এরপর চিকিৎসক বর্ষীয়ান অভিনেতার মৃত্যু নিশ্চিত করেন। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হয় তাঁর।
নানা ধারাবাহিক এবং ছবিতে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেতাকে। অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন। মিষ্টভাষী এক বর্ষীয়ান অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া। গিল্ডের সদস্য ছিলেন ‘মিঠুদা’। গিল্ডের তরফ থেকে তাঁর ভাইয়ের কাছে শোকবার্তা পাঠানো হয়েছে।

Post Views: 140

Continue Reading

Previous: পহেলগাঁও কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
Next: ‘এই কারণে পহেলগাঁওয়ে হামলা….’ কেন এমন কথা বললেন সোনু নিগম

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.