Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘এই কারণে পহেলগাঁওয়ে হামলা….’ কেন এমন কথা বললেন সোনু নিগম

‘এই কারণে পহেলগাঁওয়ে হামলা….’ কেন এমন কথা বললেন সোনু নিগম

Online Desk মে 2, 2025
images-2-1.jpeg

ওঙ্কার ডেস্ক: পেহেলগাঁও ঘটনার পর বর্তমানে ক্রমশ বাড়ছে সন্ত্রাস। একাধিক রাজ্যে অনুষ্ঠান করতে গিয়ে নানা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তারকারা। এবার সেই তালিকায় নাম গায়ক সোনু নিগমের। গায়কের দাবি, কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য রীতিমতো দুর্ব্যবহার করে এক ছাত্র। যা দেখে রেগে যান সোনু। বললেন, “এই কারণে পহেলগাঁওয়ে হামলা হয়েছিল।”
সম্প্রতি সোনু নিগমের বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজে একটি অনুষ্ঠান ছিল। মঞ্চে গান করছিলেন সোনু নিগম। অনুষ্ঠান চলছিল বেশ জমজমাটভাবেই। তারই মাঝে দর্শকাসন থেকে এক ছাত্র আচমকা উঠে দাঁড়ায়। চিৎকার করে বলতে থাকে কন্নড় ভাষায় গান গাইতে শুরু করে। গায়কের দাবি, ওই ছাত্রের আচরণ একদম ভালো ছিল না। তা দেখে রেগে যান গায়ক। গান থামিয়ে দেন। তিনি বলেন, “কেরিয়ারের শুরু থেকে নানা ভাষায় গান গেয়েছি। তার মধ্যে কন্নড়ও রয়েছে। আমি যখন এখানে আসি, অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা পাই। আমার কর্নাটকেও নানা অনুষ্ঠান থাকে। আপনারা আমার সঙ্গে নিজের মানুষের মতো ব্যবহার করেন। কিন্তু আমি ওই ছেলেটিকে মোটেও পছন্দ করি না। কারণ, যে ছেলেটি কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য দুর্ব্যবহার করছে, সে আমার কেরিয়ারের বয়সের তুলনায় অনেক ছোট।”
গায়ক ওই ছাত্রের আচরণকে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার সঙ্গে তুলনা করেন। বলেন, “এই কারণে পহেলগাঁওয়ে হামলা হয়েছিল। দয়া করে যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাঁকে দেখুন। আমি সকলকে ভালোবাসি। আমি গোটা বিশ্বে অনুষ্ঠান করি। বহু অনুরাগী সেখানে আসেন। কিন্তু দেখছি গুটিকয়েক মানুষ কন্নড় ভাষায় গানের জন্য চিৎকার করছেন। আমি অবশ্যই কন্নড় ভাষায় এক লাইন হলেও গাইব। আমি সকলকে সম্মান করি। সুতরাং আপনার আচরণ বদল করুন।” ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সোনুর পাশে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসছেন অনেকেই।

Post Views: 145

Continue Reading

Previous: বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া
Next: ১০ বছর পর বাংলা ধারাবাহিকে ফিরছেন বাহামনি ওরফে রনিতা দাস, কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.