Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ১০ বছর পর বাংলা ধারাবাহিকে ফিরছেন বাহামনি ওরফে রনিতা দাস, কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী?

১০ বছর পর বাংলা ধারাবাহিকে ফিরছেন বাহামনি ওরফে রনিতা দাস, কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী?

Online Desk মে 2, 2025
IMG_20250502_103325.jpg

ওঙ্কার ডেস্ক: বাহামণি বললেই যার নাম সবার চোখে ভাসে তিনি রনিতা দাস। দীর্ঘদিন তাঁকে ছোট পর্দায় দেখা যায়নি। মাঝে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু ধারাবাহিক থেকে প্রায় বেশ কয়েকবছর দূরে। ছোট পর্দা থেকে তাঁর দূরে সরে যাওয়া নিয়ে অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছিল, নানা প্রশ্ন উঠেছে সেই সময়। তবে শোনা যাচ্ছে, ফের ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী রণিতা।
ইতিমধ্যেই কথাবার্তা নাকি হয়ে গিয়েছে। এখন নাকি কাগজে কলমে কাজ বাকি। তবে চূড়ান্ত কিছু জানা যাচ্ছে না। তবে সিরিয়াল পাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, আবারও স্টার জলসার কোনও এক ধারাবাহিকেই মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু সবটাই এখনো ধোঁয়াশা। এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কথা সব ঠিক থাকলে শীঘ্রই রণিতাকে আবার ধারাবাহিকে দেখবেন তাঁর দর্শক। তবে এই বিষয়ে অভিনেত্রীও কিছু খোলসা করেননি।
উল্লেখ্য, ‘ধন্যি মেয়ে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় যাত্রার শুরু রণিতার। প্রথম ধারাবাহিকেই জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। তার পর নায়িকার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ইষ্টি কুটুম’। ওই ধারাবাহিকে নায়িকাকে একেবারে অন্য চরিত্রে দেখেছিলেন দর্শক। অভিনেতা ঋষি কৌশিকের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। কিন্তু মাঝপথেই সেই কাহিনি থেকে সরে আসতে হয় তাঁকে। অনেক সাক্ষাৎকারেই নায়িকা জানিয়েছেন, সে সময় এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। শিরদাঁড়ায় যন্ত্রণায় তিনি দাঁড়িয়ে শুটিং করতে পারতেন না। এখনও রণিতাকে ছোট পর্দায় দেখার অপেক্ষায় দর্শক। আগামী দিনে তাঁকে আবারও পর্দায় দেখা যাবে কিনা তা জন্য শুধু সময়ের অপেক্ষা।

Continue Reading

Previous: ‘এই কারণে পহেলগাঁওয়ে হামলা….’ কেন এমন কথা বললেন সোনু নিগম
Next: মাধ্যমিকে প্রথম অদৃত হতে চায় চিকিৎসক

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.