Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মাধ্যমিকে প্রথম অদৃত হতে চায় চিকিৎসক

মাধ্যমিকে প্রথম অদৃত হতে চায় চিকিৎসক

Online Desk মে 2, 2025
20250502_115730.jpg

ওঙ্কার ডেস্ক: সারা রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে অদৃত সরকার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। শুক্রবার সকালে ফল ঘোষণার পর থেকে অদৃতের বাড়িতে উৎসবের ঢল। রায়গঞ্জের ওই পড়ুয়া শুভেচ্ছায় ভাসছেন। আত্মীয় পরিজনরা ভিড় জমিয়েছেন বাড়িতে। মাধ্যমিকে সেরা পড়ুয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাল ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়।

এদিন অদৃত জানায়, টিভিতে প্রথম হিসেবে তার নাম ঘোষিত হওয়ার পর থেকে বাড়িতে বহু ফোন এসেছে। অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে গোটা বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছে সে। ভবিষ্যতে কী নিয়ে পড়তে চায়, এই প্রশ্নের জবাবে অদৃত জানায়, ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার।

উল্লেখ্য, ২০২৫ সালে মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। চলতি বছরে পাশের হার গত বছরের তুলনায় বেড়েছে। এ বছর পাশের হার ৮৬.৫৬ শতাংশ। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার ৭০ দিনের মাথায় এ বারে ফল প্রকাশ হল। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল ঘোষণা করেন। এদিন তিনি জানান, মাধ্যমিকের প্রথম দশের তালিকায় রয়েছেন, ৬৬ জন।

ভিডিও দেখুন-

Post Views: 97

Continue Reading

Previous: ১০ বছর পর বাংলা ধারাবাহিকে ফিরছেন বাহামনি ওরফে রনিতা দাস, কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী?
Next: নিজের নাগরিকদের দেশে ঢুকতে দিচ্ছে না পাকিস্তান!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.