Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নিজের নাগরিকদের দেশে ঢুকতে দিচ্ছে না পাকিস্তান!

নিজের নাগরিকদের দেশে ঢুকতে দিচ্ছে না পাকিস্তান!

Online Desk মে 2, 2025
20250502_123006.jpg

ওঙ্কার ডেস্ক: নিজের নাগরিকদের সেদেশে ঢুকতে দিচ্ছে না পাকিস্তান বাহিনী! অটারী-ওয়াঘা সীমান্তে আটকে পড়ে কাতর আর্জি জানাচ্ছেন পাক নাগরিকরা। কিন্তু তাদের কান্নাতেও মন ভিজছে না পাক কর্তৃপক্ষের। আটকে পড়া পাক নাগরিকদের অনেকে আর্জি জানিয়েছেন, তাদের সন্তানরা দেশে রয়েছে। তাই তাদের কাছে ফেরত যেতে দেওয়ার জন্য।

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে নয়াদিল্লির তরফে ইসলামাদের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে পাকিস্তানিদের ভিসা বাতিল করার নির্দেশ। ৩০ এপ্রিল ভারত ছাড়ার জন্য সময় বেঁধে দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। বিশেষ কয়েকটি ভিসার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যদিও। নয়াদিল্লির এমন নির্দেশের পর, বহু পাকিস্তানি সীমান্তে আটকে রয়েছেন। ভারতের কর্তৃপক্ষ তাদেরকে সীমান্ত পেরনোর অনুমোদন দিলেও পাকিস্তানের বাহিনী বর্ডার বন্ধ করে রেখেছে। যার ফলে তারা নিজদের দেশে প্রবেশ করতে পারছেন না।

সীমান্তে আটকে পড়া এক মহিলার কাতর আর্জি, ‘আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা পাকিস্তান আছে। তাদের কাছে আমাকে যেতে হবে। আমাদের দোষ কোথায়?’ উল্লেখ্য, বুধবার ১২৫ জন পাকিস্তান নাগরিক ভারত থেকে পাকিস্তানে গিয়েছেন। শুক্রবার পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে ৯১১ জনে। অন্য দিকে পাকিস্তান থেকে ১৫ জন ভারতীয় এ দেশে ফিরেছেন।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা নারকীয় হামলা চালিয়ে ২৬ জন নিরস্ত্র মানুষকে খুন করেছে। যার মধ্যে এক জন নেপালি রয়েছেন। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

Post Views: 129

Continue Reading

Previous: মাধ্যমিকে প্রথম অদৃত হতে চায় চিকিৎসক
Next: ব্র্যান্ডের নাম নয়, প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধ লিখতে হবে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টে

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.