Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ব্র্যান্ডের নাম নয়, প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধ লিখতে হবে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টে

ব্র্যান্ডের নাম নয়, প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধ লিখতে হবে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টে

Online Desk মে 2, 2025
20250502_131544.jpg

ওঙ্কার ডেস্ক: প্রেসক্রিপশনে কেবল জেনেরিক ওষুধের নাম লিখতে হবে চিকিৎসকদের। কোনও ব্র‍্যান্ডের নাম লেখা যাবে না। এমনটাই মন্তব্য করল ভারতের সুপ্রিম কোর্ট। ফার্মা কোম্পানিগুলির অনৈতিক ভাবে মার্কেটিং নিয়ে দায়ের হওয়া এক মামলার শুনানিতে এ কথা বলে সর্বোচ্চ আদালত।

বিচারপতি সন্দীপ মেহতা বলেন, ‘যদি এই নির্দেশ সারা দেশে বাস্তবায়িত হয়, তবে এটি একটি বিশাল পরিবর্তন নিয়ে আসবে।’ বিচারপতি বিক্রম নাথ এবং সঞ্জয় কারোল-সহ তিন বিচারপতির বেঞ্চ ছিলেন বিচারপতি সন্দীপ মেহতা। আবেদনে বলা হয়েছে, ওষুধ কোম্পানিগুলি ডাক্তারদের ঘুষ দিচ্ছে। যার ফলে তারা অতিরিক্ত বা অযৌক্তিক ওষুধ লিখছে। সে কারণে সাধারণ মানুষের চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে। ডাক্তারদের বিনা পয়সায় উপহার সামগ্রী দেওয়ার জন্য ওষুধ কোম্পানিগুলিকে জবাবদিহি করতে হবে বলেও আবেদনে বলা হয়েছে।

আগের এক শুনানিতে, ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-এর পক্ষে আইনজীবী দাবি করেন, জ্বরের একটি জনপ্রিয় ওষুধ ডোলো ৬৫০ এর প্রস্তুতকারক, চিকিৎসকদের উপহার দিতে ১০০০ কোটি টাকা ব্যয় করেছে। আদালত জানিয়েছে, জেনেরিক ওষুধ লিখে দেওয়ার জন্য ডাক্তারদের উদ্দেশে আইনি নির্দেশ থাকলে ওষুধ কোম্পানিগুলির বিরুদ্ধে ডাক্তারদের ঘুষ দেওয়ার যে অভিযোগ ওঠে, সে বিষয়টির সমাধান হতে পারে। উল্লেখ্য, রাজস্থানে ইতিমধ্যেই নির্দেশ জারি হয়েছে যে প্রতিটি চিকিৎসককে জেনেরিক ওষুধই লিখতে হবে। সেই নির্দেশের কথা এদিন আদালত মনে করিয়ে দেয়।

Post Views: 99

Continue Reading

Previous: নিজের নাগরিকদের দেশে ঢুকতে দিচ্ছে না পাকিস্তান!
Next: কাশ্মীর প্রায় পর্যটক শূন্য, ভরসা ফেরাতে হোটেল-রেস্তরাঁয় বিপুল ছাড়, ফ্রি অফারও

সম্পর্কিত গল্প

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.