ওঙ্কার ডেস্ক: বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান এবার আসতে চলেছেছেন, রিয়েল-ক্রাইম থ্রিলারের জগতে! যা নিয়ে রীতিমতো বলি ইন্ড্রাস্টিতে জল্পনা ছড়িয়েছে। জানা গেছে, মেঘালয় মার্ডার কেস অর্থাৎ ইন্দোরের দম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশীর নাম নিয়ে ব্যাপক রিসার্চ – এর পাশাপাশি পড়াশোনা শুরু করেছেন তিনি। এই রিসার্চে মজেছেন আমিরেরে দলবলও। যদিও এই মুহূর্তে এই সিনেমার নাম ঘোষণা হয়নি তার আগেই আমির খান যেভাবে গবেষণা করছেন। তাতেই স্পষ্ট যে, এই সিনেমা আমির খানের পরবর্তী বড় থ্রিলার প্রজেক্ট।
‘মেঘালয় মার্ডার কেস’ ঘটনাটি বাস্তব। উত্তর-পূর্ব ভারতের অন্যতম চাঞ্চল্যকর হত্যা মামলা, যেখানে সন্দেহের তালিকায় উঠে আসে এক সাধারণ মধ্যবিত্ত দম্পতির নাম। রাজা ও সোনম রঘুবংশী ন্মক দম্পতি ইন্দোর থেকে ঘুরতে গিয়েছিলেন মেঘালয়ে। এরপরই ঘটে এমন এক হত্যাকাণ্ড, যা পুলিশ, সংবাদমাধ্যম এবং সমাজ—তিন জায়গাতেই ব্যাপক সাড়া ফেলে।
গত ২৩ মে মেঘালয় থেকে নিখোঁজ হয়েছিলেন রাজা এবং সোনম। ১০ দিন পর ২ জুন চেরাপুঞ্জির জলপ্রপাতের ধার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। কিছুদিন পরে উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে গ্রেফতার করা হয় সোনমকে। মেঘালয় পুলিশ জানিয়েছিল, সোনম আত্মসমর্পণ করেছেন। রাজার খুনে তিনিই মূল অভিযুক্ত। পাশাপাশি, তাঁর প্রেমিক রাজ এবং কয়েকজন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, খুনের কাজে সাহায্যের জন্য রাজ তাঁদের টাকাও দিয়েছিলেন। তবে তাঁরা ভাড়াটে খুনি নন। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, পুলিশের অনুমান বিয়ের আগে থেকেই প্রেমিকের সঙ্গে মিলে রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন সোনম। ইচ্ছাকৃতই মধুচন্দ্রিমায় মেঘালয়ে যান।
এরপর চলতি মাসে সেই ঘটনাতেই নয়া তথ্য হাতে পেয়েছে পুলিশ। মিলেছে দ্বিতীয় একটি মঙ্গলসূত্র। যা থেকে তদন্তকারীদের অনুমান, সোনম ফের একবার বিয়ে করে থাকতে পারেন, এমনটাই সন্দেহ প্রকাশ করেছেন রাজার দাদা বিপিনও। সাথে জানিয়েছেন, রাজার মৃত্যুর পরেই হয়তো প্রেমিক রাজ কুশওয়াহাকে বিয়ে করেছিলেন সোনম। দ্বিতীয় মঙ্গলসূত্রটি সেই বিয়েরই প্রমাণ। তবে মঙ্গলসূত্রটি আদৌ সোনমের কি না, কোথা থেকে কোন অবস্থায় তা পাওয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে ছবি বা সিরিজ তৈরি হয়, তাহলে বলাই বাহুল্য— এটি বলিউডের আগামী থ্রিলার সেনসেশন হতে চলেছে।
যদিও এই চিত্রনাট্য নিয়ে অনেক আগেই আমির খান ‘সত্যমেব জয়তে’ টিভি শো-এর মাধ্যমে সমাজ সচেতনতা ও বাস্তব কাহিনির সংমিশ্রণ ঘটিয়েছিলেন। এবার আমিরের গবেশণার পদক্ষেপ দেখে অনেকেই বলছেন, আগামীতে ফের আসছে গম্ভীর অথচ থ্রিলারমূলক কনটেন্ট, যা কেবল আমির খান-ই দিতে পারেন বলিউডকে। এই প্রজেক্ট এখনই না হলেও, এটা স্পষ্ট—এই গল্প বলার জন্য আমির খানই যথেষ্ট।
