Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জটিল অসুখে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ঠিক কোন অসুখ হয়েছে তাঁর?

জটিল অসুখে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ঠিক কোন অসুখ হয়েছে তাঁর?

Online Desk জুলাই 20, 2025
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের হাতে আঘাতের চিহ্ন, পা গিয়েছে ফুলে। যে ছবি প্রকাশ্যে আসার পর অনুরাগী ও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অবশেষে বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে দাবি করা হয়েছে, ট্রাম্প ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামে অসুখে আক্রান্ত। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এ কথা জানান। তবে চিকিৎসকরা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল তার ফলাফল ভাল। হৃদযন্ত্রের কাজকর্মও স্বাভাবিক। তাই বড় কোনও ধরণের অসুস্থতা নেই ট্রাম্পের। আর সে কারণেই চিন্তিত হওয়ার মতো কিছু নেই বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে।

ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি অসুখটি ঠিক কী? চিকিৎসকদের মতে, এটি এমন একটি অসুখ, যে রোগ শরীরে বাসা বাঁধলে পায়ের শিরাগুলি সঠিকভাবে কাজ করে না। রক্তকে হৃদপিণ্ডে ফিরিয়ে আনতেও সমস্যা হয়। এর ফলে পায়ে রক্ত জমাট বাঁধতে পারে এবং ফোলা, ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। চিকিৎসকদের দাবি, শিরার কার্যক্ষমতা নির্ভর করে ছোট ছোট ভাল্ভের উপর। কোনও কারণে যদি আঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হয় তবে এই অসুখ হয়। ওজন বেশি থাকলে, ধূমপান করলে, শিরার সমস্যা থাকলে বা জেনেটিক কারণেও এই অসুখ হতে পারে। এই রোগে আক্রান্ত হলে প্রাথমিকভাবে গোড়ালি ফুলে যাওয়া, দাঁড়াতে বা হাঁটতে সমস্যা হয়।

Post Views: 303

Continue Reading

Previous: কোল্ডপ্লে কনসার্টের ‘কিস-ক্যাম’ থেকে বিতর্কের ঝড়, পদত্যাগে বাধ্য মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও অ্যান্ডি বাইরন
Next: বলিউডের আমির খান কি এবার আসছেন রিয়েল-ক্রাইম থ্রিলারের জগতে?

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.