Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চলতি বছরেও কান চলচ্চিত্র উৎসবে থাকবেন আলিয়া ভাট, সোমবারই রওনা দিলেন অভিনেত্রী

চলতি বছরেও কান চলচ্চিত্র উৎসবে থাকবেন আলিয়া ভাট, সোমবারই রওনা দিলেন অভিনেত্রী

Online Desk মে 11, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরে কান চলচ্চিত্র উৎসব উদযাপিত হবে আগামী ১২ থেকে ২৩ মে। সিনেমা, সংস্কৃতি, ফ্যাশন দুনিয়ার গল্প বলার এক মিলন স্থল এই উৎসব। পাশাপাশি এবারেও বিনোদন জগতের নারীদের কণ্ঠস্বর ও প্রতিনিধিত্বকেও বিশেষভাবে তুলে ধরা হবে কান চলচ্চিত্র উৎসবে। এ বছর দেশ বিদেশের জনপ্রিয় অভিনেত্রী সমাগমের মাঝে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে কানের মঞ্চে থাকছেন বলিউডের তিন সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন, আলিয়া ভাট ও অদিতি রাও হায়দারি। এছাড়াও প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে থাকছেন টলিউডের পরিচিত অভিনেত্রী পার্ণো মিত্র।
প্রসঙ্গত, সোমবার ভোরেই কানের উদ্দেশ্যে রওনা হয়েছেন আলিয়া। মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় বন্দি হয়েছেন নায়িকা। জানা গিয়েছে, আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে উৎসবে যোগ দেবেন কাপুর পুত্রবধূ। সাদা ট্যাঙ্ক টপের সঙ্গে কালো কোট আর ডেনিম জিনস-বুটে স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন আলিয়া। বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসডার হিসেবে আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও কানের লাল গালিচায় উপস্থিত থাকবেন ভারতীয় কন্যা আলিয়া ভাট।
২০২৫-এর পর চলতি বছরেও দ্বিতীয়বার কানের মঞ্চে অংশগ্রহণ প্রসঙ্গে আলিয়া বলেন, “দ্বিতীয়বার কানে অংশগ্রহণের সুযোগ পেয়ে সত্যিই ভীষণ খুশি। গত বছরের অভিজ্ঞতা সত্যিই স্মরণীয় আর এবছর আরও বড় উদযাপনের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত ও আনন্দিত।”
আলিয়ার সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করবেন অদিতি রাও হায়দারি ও ঐশ্বর্য রাই বচ্চন। উল্লেখ্য, গত কয়েক বছরে কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে ভারতীয় সুন্দরীদের উপস্থিতি আন্তর্জাতিকস্তরে বেশ প্রভাব ফেলেছে। গত বছরই কানের মঞ্চে পশ্চিমী বিনোদুনিয়ার তারকাদের ভিড়ে হেঁটে তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া। এবার কোন রূপে হাজির হন সেদিকেই তাকিয়ে তাঁর অনুরাগী ও দর্শকমহল।

Post Views: 152

Continue Reading

Previous: ‘অভিষেক সরকার ফেলে দেওয়ার ছক কষেছিলেন!’, বিস্ফোরক তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র
Next: অস্কারকে পাল্টা একহাত নবি, সন্দীপের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.