Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের আলোচনায় মোলালিসা ভোঁসলে, আচমকাই নিখোঁজ ‘ভাইরাল গার্ল’!

ফের আলোচনায় মোলালিসা ভোঁসলে, আচমকাই নিখোঁজ ‘ভাইরাল গার্ল’!

Online Desk এপ্রিল 13, 2026
t6yju.png

ওঙ্কার ডেস্ক: ফের মহাকুম্ভের সেই ‘ভাইরাল গার্ল’ আলোচনায়। গত মাসেই তিরুঅনন্তপুরমে বিয়ে সারেন মোনালিসা। সমাজমাধ্যমে আলাপ হওয়া মহারাষ্ট্রের যুবক ফরমান খানকে বিয়ে করেছিলেন তিনি। পরিবার তরফে অভিযোগ এসেছিল যে, মোনালিসা অপ্রাপ্তবয়স্ক। মোনালিসার স্বামীর বিরুদ্ধে পকসো আইনে মধ্যপ্রদেশের খরগোন জেলার মহেশ্বর থানায় এফআইআরও দায়ের করা হয়। যদিও সে দাবি অস্বীকার করেন মোনালিসা। এবার নতুন জটিলতা, এর মধ্যেই নাকি নিখোঁজ তিনি। অন্য এক তথ্য দিলেন মোনালিসার মা।
মোনালিসাকে অপহরণ করার অভিযোগে তাঁর স্বামীর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অন্যদিকে, একটি ভিডিয়ো করে মোনালিসার স্বামী জানান, তিনি অজমের থেকে পুষ্কর যাচ্ছেন। কারণ, মোনালিসা নাকি পালিয়ে গিয়েছেন। স্ত্রীকে খুঁজতেই পুষ্কর যাচ্ছেন ফরমান। এদিকে মোনালিসার মায়ের দাবি, তাঁর মেয়েকে লুকিয়ে রাখা হয়েছে। মোনালিসার এই মামলা কেরল, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের এখনও পর্যন্ত বিচারাধীন।

উল্লেখ্য, কেরল থেকে মোনালিসা-ফরমানের বিষয়ে জনজাতি কমিশন প্রথম তদন্ত শুরু করে। তদন্তে দাবি, জন্ম শংসাপত্রে জন্মের তারিখ ভুল বসানো হয়েছিল। আর এই শংসাপত্র মধ্যপ্রদেশের মহেশ্বর পুরসভা থেকে জারি করা হয়েছিল। সেই শংসাপত্র অনুযায়ী, মোনালিসার জন্ম হয়েছিল ২০০৮ সালের ১ জানুয়ারি। তার পরেই মোনালিসার স্বামীর বিরুদ্ধে পকসো আইনে এফআইআর দায়ের হয়। কিন্তু, হঠাৎই মোনালিসার এই ‘অন্তর্ধান’ নতুন করে প্রশ্ন তুলেছে একাধিক। কোথায় গেলেন তিনি? কেনই বা গেলেন নাকি তাঁর এই ‘অন্তর্ধান’এর পেছনে রয়েছে অন্য কারণ, সেই প্রশ্নের উত্তর দেবে সময়।

Post Views: 119

Continue Reading

Previous: ‘ট্রাম্পের মত উন্মাদকে প্রেসিডেন্টের পদ থেকে সাড়ানো উচিত’, বিস্ফোরক মন্তব্য মার্কিন তদন্তকারী সংস্থার চিফের
Next: ভোটের উত্তাপ থেকে বাদ গেল না নীল ষষ্ঠী পুজো, চুঁচুড়ায় উঠলো ‘জয় শ্রীরাম’ ও ‘জয় বাংলা’ স্লোগান!

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.