Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের উত্তাপ থেকে বাদ গেল না নীল ষষ্ঠী পুজো, চুঁচুড়ায় উঠলো ‘জয় শ্রীরাম’ ও ‘জয় বাংলা’ স্লোগান!

ভোটের উত্তাপ থেকে বাদ গেল না নীল ষষ্ঠী পুজো, চুঁচুড়ায় উঠলো ‘জয় শ্রীরাম’ ও ‘জয় বাংলা’ স্লোগান!

Online Desk এপ্রিল 13, 2026
WhatsApp-Image-2026-04-13-at-5.58.08-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: নির্বাচনের উত্তাপ থেকে বাদ গেল না নীল ষষ্ঠী পুজো। সোমবার বছরের শেষলগ্নে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নীল ষষ্ঠী ব্রত পালন। বাংলার বিভিন্ন জেলার ছোট বড় শিব মন্দিরগুলিতে ভোর থেকেই দেখা যাচ্ছে পুণ্যার্থীদের ভিড়। আর এই পরিস্থিতিতে মন্দির প্রাঙ্গনও বাদ গেল না রাজনৈতিক স্লোগানের খোঁচা থেকে।

চুঁচুড়ার প্রসিদ্ধ ষান্ডেশ্বরতলায় নীল ষষ্ঠী পুজো দিতে যান বিজেপি প্রার্থী সুবীর নাগ। সেখানে জনসংযোগ করেন তিনি। সেই সঙ্গে শিব পুজো করেন। তাদের সঙ্গে তৃণমূলের একটি জলছত্রে গিয়ে সেখানে জল বাতাসা খান বিজেপি প্রার্থী। সৌজন্য দেখে কর্মীরা একসময় জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু করে। অপরদিক থেকে জয় বাংলা স্লোগানও উঠে আসে তৃণমূল কর্মীদের মধ্যে থেকে। তারপর হর হর মহাদেব স্লোগানও দিতে দেখা যায় বিজেপি প্রার্থী-সহ পদ্ম শিবিরের কর্মী সমর্থকদের।

উল্লেখ্য, বাঙালি হিন্দু সমাজের মানুষ ভক্তি ভরে নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। গোটা রাজ্যজুড়ে এই ব্রত পালন করছেন ধর্মভীরু মানুষ। সোমবার আসানসোলের চন্দ্রচুড় শিবমন্দিরে নির্ঝঞ্ঝাট ভাবে ধরা পড়ল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ভোর চারটে থেকে এদিন শুরু হয় পুজো দেওয়া। প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় বলে দাবি মন্দির পরিচালন কমিটির সদস্যদের। মঙ্গলবার ভোর পর্যন্ত পুজো দেওয়ার পর্ব চলবে বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে এখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়টির দিকেও নজর দেওয়া হয়েছে।

Post Views: 83

Continue Reading

Previous: ফের আলোচনায় মোলালিসা ভোঁসলে, আচমকাই নিখোঁজ ‘ভাইরাল গার্ল’!
Next: ভোট দিতে গেলে কি করা হবে চোখের মণি স্ক্যান, নেওয়া হবে আঙুলের ছাপ? মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.