Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোট দিতে গেলে কি করা হবে চোখের মণি স্ক্যান, নেওয়া হবে আঙুলের ছাপ? মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে

ভোট দিতে গেলে কি করা হবে চোখের মণি স্ক্যান, নেওয়া হবে আঙুলের ছাপ? মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে

Online Desk এপ্রিল 13, 2026
eye-scan.jpg

ওঙ্কার ডেস্ক: ভুয়ো ভোটার রুখতে নির্বাচন কমিশন অতীতে নানান পদক্ষেপ নিয়েছে। তবে এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভোট চুরি রুখতে অভিনব ব্যবস্থা নেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন এক আইনজীবী। জনস্বার্থে ওই মামলা দায়ের করেছেন তিনি। ইতিমধ্যে মামলাটি শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। তবে আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে এই নিয়ম প্রয়োগের কোনও সম্ভাবনা নেই।

সুপ্রিম কোর্টে মামলাকারী আইনজীবীর আর্জি, দেশের লোকসভা বা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সঠিক ভোটারকে চিহ্নিত করতে আঙুলের ছাপ বা চোখের মণি স্ক্যান করার ব্যবস্থা চালু করা হোক। মামলাকারী ওই আইনজীবীর নাম অশ্বিনীকুমার উপাধ্যায়। সোমবার এই জনস্বার্থে এই মামলা দায়ের করেছেন তিনি। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। আদালত সূত্রের খবর, প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলাটি শুনতে রাজি হয়েছে। তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, বর্তমানে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের ক্ষেত্রে এই মামলা প্রযোজ্য হবে না। আগামী দিনে যে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হবে, সেক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে। মামলাকারীর আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে নির্বাচন কমিশন, কেন্দ্র এবং বেশ কিছু রাজ্য-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

পর্যবেক্ষকদের একাংশের মতে, এর ফলে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা তৈরি হবে। এই পদ্ধতি চালু হলে ভুয়ো ভোটার রুখতে এবং রিগিং এর মতো ঘটনা এড়ানো যাবে বলে মত পর্যবেক্ষকদের।

Post Views: 115

Continue Reading

Previous: ভোটের উত্তাপ থেকে বাদ গেল না নীল ষষ্ঠী পুজো, চুঁচুড়ায় উঠলো ‘জয় শ্রীরাম’ ও ‘জয় বাংলা’ স্লোগান!
Next: কড়া নিরাপত্তায় তৎপর মুম্বইয়ের পুলিশ, শিবাজি পার্কে সম্পন্ন হল আশা ভোঁসলের শেষকৃত্য,

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.