Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে দিশার সঙ্গে সম্পর্ক নিয়ে নিরবতা ভাঙলেন মৌনী রায়, বললেন, ‘ও আমি সমকামী…..’

অবশেষে দিশার সঙ্গে সম্পর্ক নিয়ে নিরবতা ভাঙলেন মৌনী রায়, বললেন, ‘ও আমি সমকামী…..’

Online Desk জুন 13, 2026
kjhj.png

ওঙ্কার ডেস্ক: দিনকয়েক আগেই বিবাহ বিচ্ছেদ নিয়ে শিরোনামে এসেছিলেন অভিনেত্রী মৌনী রায়। স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরেই মৌনীকে নিয়ে শুরু হয় নানা কথা। দিশা পটানীর সঙ্গে মৌনীর ‘অতি ঘনিষ্ঠতা’র কারণেই নাকি এই পরিণতি হল অভিনেত্রী দাম্পত্যের। যদিও প্রথমে খবর ছড়ায়, সূরজই নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই মৌনী বলেন, “লোকজন তো কথা বলবেই। লোকজনের কথা বলাই কাজ। কথা বলতে দিন ওদের।” তবে এবার মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন করতেই নিজেদের নিয়ে কি বললেন অভিনেত্রী?
দিনকয়েক আগেই ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন মৌনী। সেখানে গিয়ে দিশার জন্য মনখারাপের বার্তা দেন অভিনেত্রী। তারপর সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসাবে যান তিনি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় যে, তাঁকে নিয়ে ঘটে চলা গুঞ্জন সম্পর্কে তার কি মত! তাতে মৌনি বলেন, ‘‘ও আমি সমকামী কি না, সেই কথাই তো?’’ অভিনেত্রীর কথায়, তাঁর জীবনের সমস্ত কঠিন পর্যায়ে তিনি তাঁর পরিবার ও বন্ধুদের পেয়েছেন, তিনি সৌভাগ্যবান যে এমন বন্ধুদের পেয়ে। মৌনী আরও বলেন, ‘‘আমার জীবনে আসাধারণ কিছু বান্ধবী আছেন। আমি আমার বান্ধবীদের বড্ড ভালবাসি। জীবনে এমন নারী থাকা খুব জরুরি, যাঁরা আপনাকে উৎসাহিত করেন। তাই আমার বান্ধবীরা সেরা।”

প্রসঙ্গত, অনেকের মতে মৌনী ও দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও বেশি গভীর। আর সেই গভীর সম্পর্কই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলছে। যদিও মৌনীর স্বামী জানান, ‘‘আমাদের সম্পর্ক ভাঙার পরে এখন কিছু বন্ধুদের নাম টানা হচ্ছে। কিন্তু, তাঁদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই।’’

Post Views: 74

Continue Reading

Previous: খাইবার পাখতুনখোয়ায় জোড়া হামলা, নিহত ২ পুলিশকর্মী
Next: ঘুষ হিসেবে সোনা নিতেন মদন মিত্র? দোষী প্রমাণ হলে শাস্তি পেতে হবে, হুঁশিয়ারি লকেটের

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.