Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্যান্য বছরের মত এবছরও দুর্গোৎসব হবে মুম্বাইয়ের মুখার্জি পরিবারে, পুজোয় যোগ দেবেন পরিবারের সদস্যরা?

অন্যান্য বছরের মত এবছরও দুর্গোৎসব হবে মুম্বাইয়ের মুখার্জি পরিবারে, পুজোয় যোগ দেবেন পরিবারের সদস্যরা?

Online Desk সেপ্টেম্বর 27, 2025
IMG_20250927_160313-1.jpg

ওঙ্কার ডেস্ক: মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির দুর্গোৎসব পরিচিত। তবে এবার পরিবারের কাছে এই বছরটা খুব একটা আনন্দের নয়। আর পাঁচটা বছরের মতো এই বছর দুর্গাপুজো হবে না ওই বাড়িতে।
দেবু মুখোপাধ্যায়, কাজল-তানিশা মুখোপাধ্যায়ের কাকা। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা। মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয় চার দিনই তাঁকে দেখা যেত মণ্ডপেই। সবকিছু নিজেই তদারকি করতেন। কে এল, সবাই প্রসাদ পেল কিনা— সব দিকেই নজর রাখতেন তিনি। চলতি বছরের মাঝামাঝি সময় মারা যান মুখোপাধ্যায় বাড়ির অন্যতম জ্যেষ্ঠ সদস্য দেবু মুখোপাধ্যায়। পুজোর আগে তাই মনখারাপ পরিবারের সদস্যদের।
অনেকের মনেই প্রশ্ন তবে কি এই বছর পুজো হবে মুখার্জি বাড়িতে? সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করে তানিশা জানিয়েছেন, পুজো হবে। কিন্তু পরিবারের সদস্যেরা কেউ পুজোয় বসতে পারবেন না। তিনি বলেন, “কাকা নেই ভাবতে পারছি না। প্রতিবছর পুজোর প্রায় সব দায়িত্ব ওঁর কাঁধেই থাকত। সেখানে কাকাকে ছাড়াই পুজো হবে। এবছর মা আসবে। পুজোও হবে কিন্তু আমরা কেউ পুজোয় বসতে পারব না।”
রানি মুখোপাধ্যায় থেকে কাজল সবাই এই চারদিন মণ্ডপেই থাকেন। নিজের হাতে পুজোর প্রসাদ বিতরণ করেন। এবছর কি ছবি বদলে যাবে, প্রশ্ন অনুরাগীদের মনে।

Post Views: 160

Continue Reading

Previous: বেহালায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু, দায় স্বীকার সিইএসসি-র
Next: বিপুল কর্মী ছাঁটাই করতে চলেছে ট্রাম্প প্রশাসন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.