Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেহালায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু, দায় স্বীকার সিইএসসি-র

বেহালায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু, দায় স্বীকার সিইএসসি-র

Online Desk সেপ্টেম্বর 27, 2025
360_F_92192324_9ycYcfCtXONJGPXTXSFJNl2NtQ33iXei.jpg

নিজস্ব সংবাদদাতা: তালপুকুর রোডের খুদিরামপুর এলাকায় শনিবার সকালে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৬৫ বছরের এক মহিলার। মৃতার নাম শ্রাবন্তী দেবী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ নিজের দোকানের শাটার তুলতে যাচ্ছিলেন তিনি। তখনই হঠাৎ বিদ্যুতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই চিৎকার শুরু হলে স্থানীয়রা ছুটে আসেন। তখন এলাকার রাস্তা জলমগ্ন ছিল। দোকানের উপরে টিনের চালের নীচে লাগানো বৈদ্যুতিক বাতির তারে ত্রুটি ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সেই তার থেকেই বিদ্যুত্‍ শাটারে ছড়িয়ে পড়ে থাকতে পারে বলে অনুমান।
তড়িঘড়ি খবর দেওয়া হয় বেহালা থানায় এবং সিইএসসি-কে। বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করে শ্রাবন্তী দেবীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে সেখানে মৃত বলে ঘোষণা করেন।
হঠাৎ এই মৃত্যুতে স্তব্ধ পরিবার-পরিজন ও স্থানীয়রা। এলাকার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। সামান্য বৃষ্টিতেই জল জমে আর তার পরেই এমন বিপদ তৈরি হয়।”
ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিইএসসি-র তরফে জানানো হয়েছে, দোকানের বৈদ্যুতিক সংযোগের তারে ত্রুটি ছিল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকায় জল জমে রয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে দুর্ঘটনার ঘটনা আগেও ঘটেছে। এই মৃত্যু ফের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

Post Views: 92

Continue Reading

Previous: জুবিন গর্গের রহস্যমৃত্যু নিয়ে সরব গায়ক পাপন, অসম সরকারের কাছে তদন্তের গতি বাড়ানোর আর্জি তার
Next: অন্যান্য বছরের মত এবছরও দুর্গোৎসব হবে মুম্বাইয়ের মুখার্জি পরিবারে, পুজোয় যোগ দেবেন পরিবারের সদস্যরা?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.