Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জুবিন গর্গের রহস্যমৃত্যু নিয়ে সরব গায়ক পাপন, অসম সরকারের কাছে তদন্তের গতি বাড়ানোর আর্জি তার

জুবিন গর্গের রহস্যমৃত্যু নিয়ে সরব গায়ক পাপন, অসম সরকারের কাছে তদন্তের গতি বাড়ানোর আর্জি তার

Online Desk সেপ্টেম্বর 27, 2025
images-2-1.jpeg

ওঙ্কার ডেস্ক: জুবিন গর্গের মৃত্যুতে ‘সিট’ গঠন অসম সরকারের। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় গায়কের। বিদেশের মাটিতে গায়কের আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন! তার ভিত্তিতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। নজরে রয়েছেন গায়কের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মাও। এবার খবর, সিট-এর তরফে শুধু ম্যানেজার সিদ্ধার্থকে নয়, আরও কজনকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এই পরিস্থিতিতে অসম সরকারের কাছে তদন্তের গতি বাড়ানোর আর্জি জানিয়েছেন পাপন।
বন্ধু মৃত্যুতে শোকাতুর পাপন। বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে গত সোমবার গভীর রাতে মুম্বই থেকে বিমানে গুয়াহাটিতে আসেন পাপন। শেষকৃত্যের আগেও জুবিনের কফিনবন্দি দেহের সামনে আবেগপ্রবণ দেখা গিয়েছিল তাঁকে। নিজের মাথার টুপি খুলে জুবিনে কফিনের উপর রেখেছিলেন পাপন। প্রয়াত বন্ধুর উদ্দেশে লিখেছেন, ‘তোমাকে খুব মিস করছি ভাই। যেখানেই থাকো, ভালো থাকো।’ সেখানেই অসম সরকারের কাছে দ্রুত তদন্তের আর্জি জানিয়েছেন জুবিনের বন্ধু-গায়ক পাপন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘দ্রুত তদন্তের অনুরোধ জানাচ্ছি। আমরা যেসব উত্তরগুলো খুঁজছি, সেগুলো যেন তাড়াতাড়ি পাই।’
অন্যদিকে অসম সরকার গঠিত সিট-এর তরফে সম্প্রতি তল্লাশি অভিযান চালানো হয় জুবিনের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে। জানা গিয়েছে, সিদ্ধার্থের পাশাপাশি সিট-এর নজরে রয়েছে আরও ‘এক ডজন নাম’। তালিকায় রয়েছে, নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত-সহ দুর্ঘটনার দিন আর যাঁরা ওই বোটে উপস্থিত ছিলেন জুবিনের সঙ্গে তাঁদের সকলকেই সমন পাঠিয়ে তলব করা হয়েছে। এঁদের প্রত্যেককে আগামী ৬ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে। রেকর্ড করা হবে তাদের বয়ান।

Post Views: 169

Continue Reading

Previous: ধ্বংসপ্রাপ্ত রানওয়ে কি বিজয়? জাতিসংঘে পাকিস্তানকে তীক্ষ্ণ জবাব দিলো ভারত
Next: বেহালায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু, দায় স্বীকার সিইএসসি-র

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.