ওঙ্কার ডেস্ক: বাংলা সিনেমার ইতিহাসে তাঁর উজ্জ্বল নাম, অনস্বীকার্য অবদানও রয়েছে তাঁর। জানুয়ারি মাসেই পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করা হয়েছিল। সেসময়েই জানা যায়, বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার মে মাসের ২৫ তারিখ রাইসিনা হিলসে টলিউড অভিনেতার হাতে উঠল পদ্ম সম্মান। রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান পুরস্কার নিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। ভারতীয় সিনেমা এবং বিনোদন জগতে তাঁর অসাধারণ অভিনয় প্রতিভার স্বীকৃতি স্বরূপ এই রাষ্ট্রীয় সম্মান প্রদান ভূষিত হলেন অভিনেতা৷ দর্শকাসনে তখন উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
চার দশকের অভিনয় জীবনে বাণিজ্য সফল ছবি থেকে ভিন্নধারার বাংলা সিনেমা, প্রসেনজিৎ-এর অনায়াস অভিনয়৷ এই সময়ের মধ্যেই ২০০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। বাংলা সিনেমা তথা বাঙালির জন্য এক গৌরবময় দিন৷ তবে এদিন পোশাকেও বাঙালিয়ানা বজায় রাখেছেন প্রসেনজিৎ৷ সূক্ষ সোনালি সুতোর কাজ করা পাঞ্জাবি পরে পুরস্কার নিতে মঞ্চে উঠতে দেখা যায় তাঁকে৷ প্রয়াত মাকে উৎসর্গ করলেন তাঁর এই সম্মান৷
পুরস্কার প্রাপ্তির পর প্রসেনজিৎ জানান, ভারত সরকারের প্রতি আমি সম্মাননা প্রদানের জন্য কৃতজ্ঞ৷ বিগত ৪০ বছরের অভিনয় জীবনে আমার পরিচালক, প্রযোজক সহশিল্পী সকলে আমার অভিনয় জীবনের অংশ, এই সম্মানপ্রাপ্তি আমার একার নয়, এই সম্মান সকলের যাঁরা আমাকে প্রসেনজিৎ বানিয়েছেন।”