Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বন্ধ হতে চলেছে mAdhhar app, আসতে চলছে নতুন অ্যাপ

বন্ধ হতে চলেছে mAdhhar app, আসতে চলছে নতুন অ্যাপ

Online Desk মে 26, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালে এসে সবাই প্রায় স্মার্ট ফোন ব্যবহার করেন। সেই মত অনেকেই আধার কার্ড ব্যবহার করতে মোবাইল ফোনে madhhar app ব্যবহার করেন। এইবার সেই ক্ষেত্রে আসতে চলছে বড়সড় বদল। তার বদলে আনা হচ্ছে আরও নিরাপদ এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটি নতুন ‘Aadhaar’ অ্যাপ, যেখানে ব্যবহারকারীদের গোপনীয়তা ও ডেটা সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। UIDAI-এর মতে, পুরোনো mAadhaar অ্যাপ ঠিকমতো কাজ করলেও একটি বড় সমস্যা ছিল, অ্যাপটি হোটেল, হাসপাতাল বা সরকারি দফতরে দেখালে অনেক সময় সম্পূর্ণ আধার তথ্য শেয়ার হয়ে যেত, যা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ। এই সমস্যার সমাধান করতেই তৈরি করা হয়েছে নতুন অ্যাপ, যেখানে ব্যবহারকারী চাইলে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যই শেয়ার করতে পারবেন। যেমন, কেউ যদি শুধু বয়স যাচাই করতে চান, তবে বয়সটি আলাদাভাবে দেখানো যাবে; সম্পূর্ণ আধার নম্বর বা ঠিকানা দিতে হবে না। এই ব্যবস্থা সম্পূর্ণই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী তৈরি করা হয়েছে। নতুন ‘Aadhaar’ অ্যাপে যোগ হয়েছে বেশ কিছু আধুনিক ও নিরাপদ ফিচার। এগুলো ব্যবহারকারীর পরিচয় যাচাইকে আরও সহজ ও সুরক্ষিত করবে।
এই সফটওয়ার-এ থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। জার সাহায্যে, ফোনের ক্যামেরায় আপনার মুখ স্ক্যান করে পরিচয় নিশ্চিত করা যাবে। পাসওয়ার্ড বা OTP-এর ওপর নির্ভর করতে হবে না। অন্য কেউ আপনার কিউআর কোড স্ক্যান করলেই প্রয়োজনীয় আধার তথ্য যাচাই করতে পারবেন—কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার না করেও। যে তথ্য দরকার শুধু সেটাই শেয়ার করা যাবে। যেমন, শুধু বয়স বা ঠিকানা আলাদা করে দেওয়া যাবে, পুরো আধার নম্বর নয়।তিন ধরনের বায়োমেট্রিক লকের মাধ্যমে আপনার প্রোফাইল অতিরিক্ত সুরক্ষিত থাকবে। কেউ আপনার অনুমতি ছাড়া তথ্য দেখতে পারবে না।এতে প্রোফাইল আরও সুরক্ষিত থাকবে এবং ব্যবহারকারী ঠিক কোন তথ্য শেয়ার করবেন, তা একেবারে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া একটি ফোনেই পরিবারের পাঁচজন পর্যন্ত সদস্যের আধার প্রোফাইল যোগ করা যাবে।

Post Views: 89

Continue Reading

Previous: রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান পেলেন প্রসেনজিৎ, সম্মান উৎসর্গ করলেন প্রয়াত মা’কে
Next: হোল্ডিং সেন্টার চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক, হাকিমপুর সীমান্তে ভিড়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.