Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হোল্ডিং সেন্টার চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক, হাকিমপুর সীমান্তে ভিড়

হোল্ডিং সেন্টার চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক, হাকিমপুর সীমান্তে ভিড়

Online Desk মে 26, 2026
HAKIM.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় পালা বদলের পর থ্রি ডি ফরমুলা। ডিটেক্ট, ডিলিটের পর এবার ডিপোর্টের পালা। বাংলায় হোল্ডিং সেন্টার চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে ফের দেখা গেল চেনা ছবি। বাংলাদেশে ফেরার জন্য সীমান্তরক্ষী বাহিনীর চেকপোস্টের সামনে ভিড় জমাচ্ছেন অবৈধ অভিবাসীরা।
সূত্রের খবর, সোমবারও সীমান্ত লাগোয়া একটি ছাউনিতে প্রায় ১০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী জড়ো হয়েছিলেন। মঙ্গলবারও সেই একই অবস্থা। কিন্তু হঠাৎ কেন এই দেশ ছাড়ার হিড়িক? প্রশাসনিক সূত্রের খবর, সম্প্রতি জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এই কড়া বার্তার পরই তড়িঘড়ি বাংলাদেশে ফিরে যাওয়ার তাড়াহুড়ো শুরু হয়েছে।
নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, সন্দেহভাজনদের আটক করে এই সব কেন্দ্রে ৩০ দিন পর্যন্ত রাখা যাবে। পাশাপাশি, আগে যাঁরা অনুপ্রবেশের দায়ে ধরা পড়েছেন এবং যাঁদের নিজেদের দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে, তাঁদেরও এই কেন্দ্রে রাখা হবে। ওয়াকিবহাল মহলের মতে, সরকারের এই কড়া পদক্ষেপই অনুপ্রবেশকারীদের ভীত করে তুলছে। তাই আগেই বাংলা ছাড়ছেন তারা।
এসআইআরের সময় অর্থাৎ গত বছর অক্টোবর মাসে হাকিমপুর সীমান্তে এই ছবি দেখা গিয়েছিল। সেই সময়ে নিউটাউন, দমদম কিংবা ডানকুনির মতো কলকাতার পার্শ্ববর্তী এলাকায় লুকিয়ে থাকা অবৈধ বাসিন্দা হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যান। তারপর পরিস্থিতি কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল। পদ্ম শিবিরের দাবি, পূর্বতন রাজ্য সরকার ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের সঙ্গে নরম অবস্থানের ফলেই তাঁদের স্বদেশে ফেরার প্রক্রিয়া থমকে গিয়েছিল।

Post Views: 81

Continue Reading

Previous: বন্ধ হতে চলেছে mAdhhar app, আসতে চলছে নতুন অ্যাপ
Next: ফানা’ ছবির ২০ বছরের পুর্তিতে স্মৃতিচারণায় কাজল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.