Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন আগেই, এবার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় শেয়ার করলেন সাধভক্ষণের ছবি

দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন আগেই, এবার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় শেয়ার করলেন সাধভক্ষণের ছবি

Online Desk মে 11, 2026
sed.png

ওঙ্কার ডেস্ক: বলিপাড়া ও টলিপাড়ায় খুশির আবহ সদ্য দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে এনেছেন সোনাম কাপুর, পাশাপাশি দ্বিতীয় প্রেগন্যান্সির খবর জানিয়েছেন দীপিকা পাডুকোন। সেই সঙ্গে এপ্রিল মাসে দ্বিতীয় প্রেগন্যান্সির সুখবর জানিয়েছিলেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। একেবারে দীপিকা পাডুকোনের আদলেই ‘প্রেগন্যান্সি কিট’ প্রকাশ্যে এনে মা হওয়ার ঘোষণা করেন অভিনেত্রী। আর ১০ মে মাতৃদিবসে হয়ে গেল পূজা বন্দ্যোপাধ্যায়ের সাধভক্ষণের অনুষ্ঠান। পরিবার পরিজন ও কাছের মানুষদের নিয়ে জমজমাট ঘরোয়া অনুষ্ঠানের সেই বিশেষ মুহূর্ত সমাজমাধ্যমে সকলের সঙ্গে শেয়ারও করে নিয়েছেন।
এদিন অভিনেত্রীর পরনে দেখা গেল, উজ্জ্বল গোলাপি শাড়ি, সিঁথিতে চওড়া সিঁদুর, গা ভর্তি ফুলের গয়না আর মুখে হাসি। হবু মায়ের সঙ্গে সাধভক্ষণের অনুষ্ঠানে ছিলেন পূজার জীবনসঙ্গী অভিনেতা কুণাল ভার্মাও। ভিডিও পোস্ট করে পূজা লিখেছেন, ‘আজ আমার গোদভরাই’ অর্থাৎ ‘আজ আমার সাধভক্ষণের অনুষ্ঠান’। প্রত্যেকের আশীর্বাদ কামনা করেছেন দম্পতি। সমাজমাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, সাধভক্ষণের অনুষ্ঠানে তাঁর কোলে রয়েছে ঝুটি বাঁধা একটি পুতুল। তবে কি এবার তাঁরা কন্যা সন্তানের অপেক্ষায়? উল্লেখ্য, পূজা আর কুনালের প্রথম পুত্রসন্তান কৃষিভ। তাই হয়তো এবার বৃত্ত পূরণের আশায় পরিবারের সদস্যরা পূজার কোলে পুতুল রেখেছেন! কমেন্ট বক্স জুড়ে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে স্বজনেরা সকলেই হবু-বাবাকে আশীর্বাদ করেছেন।
সব মিলিয়ে এখন পরিবারে নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন প্রত্যেকে। উল্লেখ্য, ২০২০ সালে কোভিডকালে ঘনিষ্ঠবৃত্তকে সাক্ষী করে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা-কুণাল।

Post Views: 94

Continue Reading

Previous: মা দিবসের তাৎপর্য : ত্যাগের মহিমায় উদ্ভাসিত মাতৃত্ব
Next: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নবান্নে শুভেন্দু, গার্ড অফ অনার রাজ্যের প্রশাসনিক প্রধানকে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.