Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নবান্নে শুভেন্দু, গার্ড অফ অনার রাজ্যের প্রশাসনিক প্রধানকে

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নবান্নে শুভেন্দু, গার্ড অফ অনার রাজ্যের প্রশাসনিক প্রধানকে

Online Desk মে 11, 2026
suvendu-adhikari-guard-of-honour.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই শপথ গ্রহণের পর সোমবার প্রথম নবান্নে যান মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে মন্ত্রিসভাকে নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। নবান্নে যাওয়ার পর সোমবার শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দেওয়া হয়। সম্মান সাদরে গ্রহণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রী নবান্নে প্রবেশ করতে জয় শ্রীরাম স্লোগানও দেন অনেকে।

সোমবার শুভেন্দু অধিকারীর পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি। বেলা সাড়ে ১১টা নাগাদ নবান্নে পৌঁছন তিনি। ১০-১৫ মিনিটের গার্ড অফ অনার দেওয়ার অনুষ্ঠান হয়। কলকাতা পুলিশের টিম, কলকাতা পুলিশের ব্যান্ড গার্ড অফ অনার দেয় মুখ্যমন্ত্রীকে। নবান্নে দিলীপ, নিশীথ, অগ্নিমিত্রাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রাজ্য সরকার যে কেন্দ্রীয় আয়ুষ্মান প্রকল্প বঙ্গে চালু করতে চলেছে সে বিষয়ে ঘোষণা করেন। এ ছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বিজেপি জয় পাওয়ার আগে থেকেই ঘোষণা করেছিল তাদের নবনির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী মহাকরণ থেকে প্রশাসনিক কাজ করবে। কিন্তু লালবাড়িতে সংস্কারের কাজ চলায় এখনই সেখানে বসতে পারবেন না মুখ্যমন্ত্রী। বিধানসভার ভবনে মুখ্যমন্ত্রীর জন্য অফিস করা হয়েছে। তবে মন্ত্রিসভার বৈঠকের জন্য সোমবার নবান্নে গেলেন তিনি। এর আগে ২০২৩ সালের ২০ ডিসেম্বর শেষবার নবান্নে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন। তৎকালীন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে যান শুভেন্দু অধিকারী।

Post Views: 97

Continue Reading

Previous: দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন আগেই, এবার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় শেয়ার করলেন সাধভক্ষণের ছবি
Next: ইন্টার কাশি থেকে পদত্যাগ হাবাসের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.