ইন্টার কাশির কোচের পদ ছাড়লেন আন্টেনিও লোপেজ হাবাস। মঙ্গলবার তার প্রাক্তন দল মোহনবাগানের বিরুদ্ধে নামবে কাশি। তার আগেই এই পদত্যাগ। সোমবার নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন হাবাস। ছবিতে লেখা ছিল, ‘একটা অধ্যায় শেষ হলো। লক্ষ্যপূরণ হয়েছে।বিশ্বাস তৈরি হয় প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে। দুর্ভাগ্যজনকভাবে, যখন সেই প্রতিশ্রুতি পূরণ হয় না, তখন বিশ্বাসও নষ্ট হয়ে যায়।’
‘দলগত ভাবে লড়াই করে আমরা ম্যানেজমেন্টের দেওয়া টার্গেট পূরণ করেছি। আই লিগ জেতা, আই এসএলে প্রোমোশন পাওয়া এবং ভারতের শীর্ষস্তরের ফুটবল লিগে যাতে দল থাকে, তা নিশ্চিত করেছি। তাই প্রত্যেক ফুটবলার এবং স্টাফকে ধন্যবাদ জানাতে চাই। ওঁরা আমাকে যে সম্মান দিয়েছেন এবং দলের জন্য পেশাদারিত্ব দেখিয়ে কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য কুর্নিশ জানাই। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’ হাবাসের অনুপস্থিতি কোচিং করাবেন বাংলার অভিজিৎ মন্ডল। হাবাসই একমাত্র কোচ যিনি আই এসএল আর আই লিগ দুটোই চ্যাম্পিয়ন হন।এটিকেকে আইএসএল আর কাশিকে আই লিগ জেতান।