Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘সরকারের কাজে দল হস্তক্ষেপ করবে না,’ সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি

‘সরকারের কাজে দল হস্তক্ষেপ করবে না,’ সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি

Online Desk মে 11, 2026
samik.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বঙ্গে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। শনিবারই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সোমবার নবান্নে গিয়ে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। এই আবহে দলের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সরকারের কাজে দল হস্তক্ষেপ করবে না বলে জানালেন তিনি।

সোমবার সকালে মুখ্যমন্ত্রী প্রথমে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে যান। সেখান থেকে সরাসরি যান সল্টলেকের বিজেপি কার্যালয়ে। সেই বৈঠক শেষে শমীক ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেন, ‘সরকার সরকারের মতো চলবে, আর দল দলের মতো। এটি কোনও ‘বিজেপি সরকার’ নয়, এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।’ কেন্দ্রীয় প্রকল্প কী ভাবে দ্রুত কার্যকর করা যায়, তা নিয়ে সরকারের সঙ্গে দল সহযোগিতা করবে বলে জানান বঙ্গ বিজেপির সভাপতি।

উল্লেখ্য, সোমবার দুপুরে নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিলেন মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। ছিলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, সুশাসন এবং সুরক্ষার পথে চলবে নয়া সরকার। মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার ‘বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল’ নীতির ভিত্তিতে চলবে।’ তৃণমূল যখন রাজ্যে ক্ষমতায় ছিল, সেই সময় বিজেপি বার বার অভিযোগ করত, তৃণমূলের প্রভাবে চলত রাজ্যের সরকার। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসানের পর ক্ষমতার কুর্সিতে বসেছে বিজেপি। ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায় পদ্ম শিবির। তবে প্রথম বাংলায় ক্ষমতায় এলেও সরকার ও দল নির্দিষ্ট পথে কাজ করবে বলে জানালেন নেতৃত্ব।

Post Views: 98

Continue Reading

Previous: ইন্টার কাশি থেকে পদত্যাগ হাবাসের
Next: দিলীপ, অগ্নিমিত্রা, নিশীথদের দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কে কোন দফতর পেলেন?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.