Skip to content
মে 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দিলীপ, অগ্নিমিত্রা, নিশীথদের দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কে কোন দফতর পেলেন?

দিলীপ, অগ্নিমিত্রা, নিশীথদের দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কে কোন দফতর পেলেন?

Online Desk মে 11, 2026
suvendu-minister.jpg

ওঙ্কার ডেস্ক: দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুকে দফতর বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই দফতর বন্টন হয়েছে বলে সূত্রের খবর। গত শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ওই দিন শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালরা।

নবান্ন সূত্রে খবর, দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ দফতর। অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর। সেই সঙ্গে তাঁকে পুর ও নগরোন্নয়ন দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে ক্রীড়া দফতর। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরও অমিত শাহের প্রাক্তন ডেপুটিকে দেওয়া হয়েছে। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্যদ ও সরবরাহ দফতর। এ ছাড়া ক্ষুদিরাম টুডুর হাতে দেওয়া হয়েছে আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব। তবে বাকি দফতরগুলির দায়িত্ব কার হাতে যাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে বাকি সব দফতর আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে থাকবে।

উল্লেখ্য, ২৯৩ আসনের মধ্যে ২০৩টি আসনে জয় পেয়েছে বিজেপি। পনের বছরের তৃণমূল দুর্গ তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে ছাব্বিশের নির্বাচনে। মাত্র ৮০টি আসন জিতে আসন্ন বিধানসভায় বিরোধী আসনে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার গঠন করল ২০২৬ সালে। যা ঐতিহাসিক। এই জয়কে স্মরণীয় করে রাখতে ব্রিগে|ড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণের আয়োজন করা হয়। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়াও ছিলেন বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।

Post Views: 22

Continue Reading

Previous: ‘সরকারের কাজে দল হস্তক্ষেপ করবে না,’ সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি
Next: গোপনে ভেনেজুয়েলা সঞ্চয় করছিল ইউরেনিয়াম! অভিযান চালিয়ে উদ্ধার করল মার্কিন যুক্তরাষ্ট্র

সম্পর্কিত গল্প

uranium.jpg

গোপনে ভেনেজুয়েলা সঞ্চয় করছিল ইউরেনিয়াম! অভিযান চালিয়ে উদ্ধার করল মার্কিন যুক্তরাষ্ট্র

Online Desk মে 11, 2026
samik.jpg

‘সরকারের কাজে দল হস্তক্ষেপ করবে না,’ সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি

Online Desk মে 11, 2026
WhatsApp-Image-2026-05-11-at-16.29.29.jpeg

ইন্টার কাশি থেকে পদত্যাগ হাবাসের

Online Desk মে 11, 2026

You may have missed

uranium.jpg

গোপনে ভেনেজুয়েলা সঞ্চয় করছিল ইউরেনিয়াম! অভিযান চালিয়ে উদ্ধার করল মার্কিন যুক্তরাষ্ট্র

Online Desk মে 11, 2026
suvendu-minister.jpg

দিলীপ, অগ্নিমিত্রা, নিশীথদের দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কে কোন দফতর পেলেন?

Online Desk মে 11, 2026
samik.jpg

‘সরকারের কাজে দল হস্তক্ষেপ করবে না,’ সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি

Online Desk মে 11, 2026
WhatsApp-Image-2026-05-11-at-16.29.29.jpeg

ইন্টার কাশি থেকে পদত্যাগ হাবাসের

Online Desk মে 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.