Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গোপনে ভেনেজুয়েলা সঞ্চয় করছিল ইউরেনিয়াম! অভিযান চালিয়ে উদ্ধার করল মার্কিন যুক্তরাষ্ট্র

গোপনে ভেনেজুয়েলা সঞ্চয় করছিল ইউরেনিয়াম! অভিযান চালিয়ে উদ্ধার করল মার্কিন যুক্তরাষ্ট্র

Online Desk মে 11, 2026
uranium.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের প্রথম দিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে অপহরণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী। মাদুরোকে অপহরণের পর কার্যত দেশটির নিয়ন্ত্রণ নিয়েছিল ওয়াশিংটন। তবে নিয়ন্ত্রণে বেশ কয়েক মাস থাকলেও ট্রাম্প প্রশাসন আগে টের পায়নি সে দেশে সঞ্চিত ইউরেনিয়াম থাকার বিষয়ে। সম্প্রতি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে ১৩.৫ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম বাজেয়াপ্ত করল ট্রাম্প বাহিনী।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, ৩৪ বছর ধরে বন্ধ ছিল এমন এক রিঅ্যাক্টরের মধ্য থেকে ইউরেনিয়াম উদ্ধার করা হয়েছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হানা দিয়ে এই ইউরেনিয়াম উদ্ধার করা হয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট অনুসারে, পরমাণু নজরদারি সংস্থা আইএইএ এই অভিযান পরিচালনা করেছে। ওই সংস্থার দাবি, ভেনেজুয়েলার আরভি-১ গবেষণা চুল্লিটিতে ১৯৯১ সালে গবেষণা বন্ধ হয়ে যায়। তার পরেও সেখানে ইউরেনিয়াম লুকিয়ে রাখা হয়েছিল।

ভেনেজুয়েলা থেকে ইউরেনিয়াম বাজেয়াপ্ত করার পর সেগুলি মার্কিন আধিকারিকরা বিশেষ কন্টেনারে করে সেগুলি নিয়ে যান। সেগুলিকে ব্রিটিশ নিউক্লিয়ার ট্রান্সপোর্ট সলিউশনস সংস্থার জাহাজে করে জলপথে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। সূত্রের খবর, সাউথ ক্যারোলিনার রিভার নিউক্লিয়ার সাইটে এই ইউরেনিয়ামগুলি প্রক্রিয়াজাত করা হবে।

Post Views: 100

Continue Reading

Previous: দিলীপ, অগ্নিমিত্রা, নিশীথদের দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কে কোন দফতর পেলেন?
Next: সুজিত বোস গ্রেফতার ! পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে নিল ইডি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.