Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাহুলের মৃত্যুর শোক, শ্বেতাকে কাঠগড়ায় তুলল নেটিজেনরা, সুস্থভাবে বাঁচতে দিন…সমাজমাধ্যমে সরব অভিনেত্রী অনিন্দিতা

রাহুলের মৃত্যুর শোক, শ্বেতাকে কাঠগড়ায় তুলল নেটিজেনরা, সুস্থভাবে বাঁচতে দিন…সমাজমাধ্যমে সরব অভিনেত্রী অনিন্দিতা

Online Desk এপ্রিল 10, 2026
rahulshewta.png

ওঙ্কার ডেস্ক: ২৯ মার্চ, প্রয়াত হয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই অকালে প্রাণ হারিয়েছেন অভিনেতা। রাহুলের মৃত্যু শোকের পরিবেশ টলিউডে এখনও বর্তমান। প্রিয় অভিনেতা, থিয়েটার শিল্পী ও সর্বোপরি একজন ভালো লেখককে হারানোর যন্ত্রণাকে সঙ্গী করেই রাহুলের জন্য ন্যায় বিচারের দাবিতে প্রত্যেকে অনড়। একইসঙ্গে আরও একটি প্রশ্ন ঘুরছে চারিদিকে। ওই একইদিনে তালসারিতে শুটিংয়ের সময় রাহুলের সঙ্গে ছিলেন সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রও। তিনি কী ভাবে বেঁচে ফিরলেন সেই প্রশ্নও অভিনেত্রীকে নিয়ে। তাঁর এই ‘দ্বিতীয় জন্ম’ যেন ‘অভিশপ্ত’ হয়ে উঠেছে এক মুহূর্ত! এই কঠিন সময়ে শ্বেতার পাশে দাঁড়ালেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী।
সমাজমাধ্যমে একটি পোস্টে শ্বেতার পক্ষ নিয়ে অনিন্দিতা লিখেছেন, ‘কে কতটা জানতে চায় আমি জানি না। কে ঠিক কি জানতে চায় আমি জানি না। আমি আমার মতো করে কিছু জানাতে চাই। শ্বেতা মিশ্রা একটা মর্মান্তিক দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছে। আমরা যাঁরা ওঁর বৃহত্তর পরিবারের গুরুজন, ওঁর বাড়ির মানুষ, ওঁর বন্ধুরা ওকে আগলে রেখেছি এবং রাখবও।” ‘অভিশপ্ত’ ২৯ মার্চ প্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন, ‘ওই দিনের ব্যাপারে যা যা বলার ও বলবে। আইনের কাছে বলবে, বলবেই। কারণ শ্বেতার শিরদাঁড়াটা খুব সোজা আর খুব শক্ত।’
অভিনেত্রী আরও লেখেন, “ভীষণ তাড়াহুড়ো করে ভীষণ উদগ্রীব হয়ে সত্যি উদঘাটনের নেশায় বারবার ও কেন কিছু বলছে না, কেন ও চুপ করে আছে, কেন শাড়ি পরেও ও বেঁচে গেল, কেন বেঁচে ফিরল এইসব অস্বাভাবিক পাশবিক প্রশ্ন করে শ্বেতার বেঁচে ফেরাটাকে অভিশাপের মতো করে নাই বা দেখলেন সবাই। ওঁর এই দ্বিতীয় জন্মটাকে সুস্থভাবে বাঁচতে দিন।”
উল্লেখ্য, অভিনেতা রাহুলের মৃত্যু কারণ এখন স্পষ্ট নয়। ইতিমধ্যেই রিজেন্ট পার্ক ও তালসারি থানায় এফআইআর দায়ের হয়েছে। জানা গিয়েছিল, ওই পাঁচ অভিযুক্তকে তলব করা হতে পারে বলেও খবর মিলে ছিল। অন্যদিকে, আর্টিস্ট ফোরামের তরফে কর্মবিরতির ডাকও দেওয়া হয়েছিল। বর্তমানে রাহুলের মৃত্যু তদন্ত কোন পথে এগোয় সেদিকেই তাকিয়ে সকলে।

Post Views: 103

Continue Reading

Previous: ডিজিটাল গ্রেফতারের ফাঁদে পড়ে ২৮ লক্ষ খোয়ালেন মহারাষ্ট্রের এক ব্যক্তি
Next: নীতীশ এখন পাকাপাকি ভাবে রাজ্যসভার সাংসদ, শপথবাক্য পাঠ করালেন সিপি রাধাকৃষ্ণন

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.