Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নীতীশ এখন পাকাপাকি ভাবে রাজ্যসভার সাংসদ, শপথবাক্য পাঠ করালেন সিপি রাধাকৃষ্ণন

নীতীশ এখন পাকাপাকি ভাবে রাজ্যসভার সাংসদ, শপথবাক্য পাঠ করালেন সিপি রাধাকৃষ্ণন

Online Desk এপ্রিল 10, 2026
nitish-mp.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যসভার সাংসদ হিসেবে শুক্রবার শপথ নিলেন নীতীশ কুমার। এদিন সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যানের কক্ষে এক ছোট অনুষ্ঠানে নীতীশের শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাঁকে শপথবাক্য পাঠ করান।
নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেডি(ইউ)-এর কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা, কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুডি। রাজ্যসভায় সাংসদ হিসেবে নীতীশ শপথ গ্রহণের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদ শেষ হলো। আগামী ১৪ এপ্রিল এনডিএ বিহারের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করবে সূত্রের খবর।
পর্যবেক্ষকদের মতে, নীতীশের উত্তরসূরি হিসেবে সবার থেকে দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। এর আগে নীতীশ কুমার গত ৩০ মার্চ বিহার বিধান পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেন। তাঁর ‘পুনর্বাসনের’ জন্য নয়াদিল্লিতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয় এর পর। দশ বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ১৭ মার্চ এনডিএ-এর আরও চার প্রার্থীর সঙ্গে রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়েছেন। নীতীশ কুমারের দীর্ঘ দিনের ইচ্ছা তিনি বিহার বিধানসভার উভয় কক্ষের পাশাপাশি সংসদের উভয় কক্ষের সদস্য হতে চান। তাঁর সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। যদিও বিহারের বিরোধী দল আরজেডির দাবি, বিজেপির প্ররোচনায় নীতীশ রাজ্যসভায় যেতে বাধ্য হয়েছেন।

Post Views: 87

Continue Reading

Previous: রাহুলের মৃত্যুর শোক, শ্বেতাকে কাঠগড়ায় তুলল নেটিজেনরা, সুস্থভাবে বাঁচতে দিন…সমাজমাধ্যমে সরব অভিনেত্রী অনিন্দিতা
Next: কুম্ভমেলা খ্যাত রুদ্রাক্ষ মালা বিক্রেতা তরুণী নাবালিকা; তথ্য যাচাই-এর পর স্বামী ফরমান খান পকসো মামলায় আটক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.