Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কুম্ভমেলা খ্যাত রুদ্রাক্ষ মালা বিক্রেতা তরুণী নাবালিকা; তথ্য যাচাই-এর পর স্বামী ফরমান খান পকসো মামলায় আটক

কুম্ভমেলা খ্যাত রুদ্রাক্ষ মালা বিক্রেতা তরুণী নাবালিকা; তথ্য যাচাই-এর পর স্বামী ফরমান খান পকসো মামলায় আটক

Online Desk এপ্রিল 10, 2026
marriage.png

ওঙ্কার ডেস্ক: প্রয়াগরাজের মহাকুম্ভে ভাইরাল হওয়া তরুণীকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে তীব্র আকার নিয়েছে। সম্প্রতি সেই তরুণীর বিয়ে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা আরও গভীর হয়েছে জাতীয় জনজাতি কমিশনের রিপোর্ট সামনে আসার পর। এই রিপোর্টে দাবি করা হয়েছে, ঐ তরুণীর বিয়ের সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন, যা ঘিরে শুরু হয়েছে আইনি ও সামাজিক বিতর্ক। নাবালিকার স্বামীর বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কিছুদিন আগেই কেরলের তিরুঅনন্তপুরমে মহারাষ্ট্রের যুবক ফরমান খানের সঙ্গে কুম্ভমেলা খ্যাত ঐ তরুণীর বিয়ে হয়। সূত্রের খবর অনুযায়ী, তাঁদের সম্পর্কের সূত্রপাত হয়েছিল সামাজিক মাধ্যমে। তবে বিয়ের পর থেকেই তরুণীর পরিবার অভিযোগ তোলে যে তিনি নাবালিকা এবং এই বিয়ে আইনত বৈধ নয়। যদিও সেই তরুনী নিজে দাবি করেছিলেন, তিনি প্রাপ্তবয়স্ক এবং নিজের ইচ্ছাতেই বিয়ে করেছেন। এই পরিস্থিতিতে তদন্তে নামে জাতীয় জনজাতি কমিশন। তদন্তে উঠে আসে, কুম্ভমেলা খ্যাত ঐ তরুণীর জন্ম ২০০৯ সালের ৩০ ডিসেম্বর মধ্যপ্রদেশের মহেশ্বরের একটি সরকারি হাসপাতালে। সেই হিসেব অনুযায়ী বিয়ের সময় তাঁর বয়স ছিল প্রায় ১৬ বছর। কমিশনের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, বিয়ের সময় ব্যবহৃত জন্মতারিখ সংক্রান্ত নথিতে অসঙ্গতি রয়েছে, যা ইঙ্গিত করছে সম্ভাব্য জালিয়াতির দিকে।
এই তথ্য সামনে আসতেই বিষয়টি আইনি দিক থেকে গুরুতর রূপ নেয়। তরুণীর স্বামী ফরমান খানের বিরুদ্ধে পকসো আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি নাবালিকা বিয়ে এবং নথি জালিয়াতির অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা এখন খুঁজে দেখছেন, এই বিয়ের ক্ষেত্রে আর কারা যুক্ত ছিলেন এবং কোনও পরিকল্পিতভাবে তথ্য গোপন করা হয়েছিল কি না।
উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষ মালা বিক্রি করতে গিয়ে প্রথম নজরে আসেন ঐ তরুনী। তাঁর চেহারা ও চোখের আকর্ষণে দ্রুতই তিনি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠেন। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে তাঁর কাছে একাধিক প্রস্তাব আসতে থাকে, যা তাঁকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

Post Views: 100

Continue Reading

Previous: নীতীশ এখন পাকাপাকি ভাবে রাজ্যসভার সাংসদ, শপথবাক্য পাঠ করালেন সিপি রাধাকৃষ্ণন
Next: এসআইআরে বাদ পড়া ভোটারদের মধ্যে সিংহভাগ হিন্দু! প্রকাশ্যে এল তথ্য

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.