Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআরে বাদ পড়া ভোটারদের মধ্যে সিংহভাগ হিন্দু! প্রকাশ্যে এল তথ্য

এসআইআরে বাদ পড়া ভোটারদের মধ্যে সিংহভাগ হিন্দু! প্রকাশ্যে এল তথ্য

Online Desk এপ্রিল 10, 2026
VOTE.jpg

ওঙ্কার ডেস্কঃ এসআইআরে রাজ্যের মোট ৯১ লক্ষ নাম বাদ পড়েছে। মৃত, অন্যত্র যাওয়া নাম বাদ দেওয়ার পর যাদের নাম বাদ পড়েছে, বিধানসভা কেন্দ্র ধরে সেসব তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, বাদ পড়া ভোটারদের মধ্যে সিংহভাগ হিন্দু! এই সংখ্যাটা ৬৩ শতাংশের বেশি। অন্যদিকে, নাম বাদ পড়া মুসলিম ভোটারের হার ৩৪ শতাংশ।
তৃণমূল প্রথম থেকেই অভিযোগ করছিল, এসআইআরে হিন্দু মুসলিম দেখে নাম বাদ যাচ্ছে না। অনেক হিন্দুর নাম বাদ গেছে। নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত ‘ডিলিটেড’ ভোটারদের এই হিসেব তৃণমূলের সেই অভিযোগকেই সম্মিতি জানাচ্ছে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, ভবানীপুরের মোট ভোটার সংখ্যা ছিল ৪৫ লক্ষের বেশি। এর মধ্যে নাম বাদ পড়েছে মোট ৫০ হাজার ৯৮৭ জনের। বাদ পড়াদের মধ্যে হিন্দু ভোটার ৩৭ হাজার ২২৭, মুসলিমের সংখ্যা মাত্র ১২ হাজার। চূড়ান্ত তালিকায় বাদ পড়া ২৩৪২ জনের মধ্যে হিন্দুদের সংখ্যা ২২৯২ এবং মুসলিম মাত্র ২৩ জন! আর যাঁদের নাম বিচারাধীন ছিল, সেই ৩৮৭৫ জনের মধ্যে বাদ পড়েছেন ২০৬৪ জন হিন্দু ও ১৬০১ জন মুসলিম।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অন্তত ৬০ লক্ষ ভোটারের নাম ছিল বিচারাধীন। সেসব নামের তথ্য যাচাই করে গত ৭ এপ্রিল সমস্ত নামের নিষ্পত্তি ঘটিয়েছে কমিশনের নির্দেশে তৈরি বিচারপতিদের ট্রাইব্যুনাল। এবার চুলচেরা বিশ্লেষণ করে এর মধ্যে কতজন হিন্দু, কত মুসলিম – সেই হিসেব এল হাতে। তা থেকে জানা যাচ্ছে, এসআইআরের একদম প্রথম পর্বে যে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল, তার মধ্যে ৪৪ লক্ষই ছিল হিন্দু। ১৩ লক্ষের একটু বেশি ছিল মুসলিম নাম।

Post Views: 105

Continue Reading

Previous: কুম্ভমেলা খ্যাত রুদ্রাক্ষ মালা বিক্রেতা তরুণী নাবালিকা; তথ্য যাচাই-এর পর স্বামী ফরমান খান পকসো মামলায় আটক
Next: আরডিএক্স দিয়ে বিহার বিধানসভা ও পাটনা আদালত উড়িয়ে দেওয়ার হুমকি! আঁটোসাঁটো করা হল নিরাপত্তা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.