Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আরডিএক্স দিয়ে বিহার বিধানসভা ও পাটনা আদালত উড়িয়ে দেওয়ার হুমকি! আঁটোসাঁটো করা হল নিরাপত্তা

আরডিএক্স দিয়ে বিহার বিধানসভা ও পাটনা আদালত উড়িয়ে দেওয়ার হুমকি! আঁটোসাঁটো করা হল নিরাপত্তা

Online Desk এপ্রিল 10, 2026
bihar-assembly.jpg

ওঙ্কার ডেস্ক: বিহার বিধানসভা এবং পাটনার দেওয়ানি আদালত আরডিএক্স বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেল পাঠানো হল। ইমেলে বলা হয়েছে দুপুরে এই বিস্ফোরণ হবে। হুমকি মেলের পুর নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে, পড়শি রাজ্যের বিধানসভায় এবং পাটনার আদালতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইমেলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়েছে। তাতে দাবি করা হয়েছে, বিধানসভা চত্বরের ভেতরে ১৩টি আরডিএক্স পুঁতে রাখা হয়েছে। দুপুর ২:১৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটবে বলেও হুমকি দেওয়া হয়েছে। ওই বার্তায় বিধায়ক ও সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। হুমকি মেল পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড পাঠানো হয়েছে উভয় জায়গায়। সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে সতর্কতা জারি সত্ত্বেও আদালতের কাজকর্ম চলছে। নিরাপত্তা কর্মীরা তল্লাশি অভিযান জোরদার করেছে। পীরবাহোর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাজ্জাদ গাড্ডি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমেলের মাধ্যমে আদালতে হুমকিটি এসেছে। ব্যাপক তল্লাশি অভিযান চলছে।

পাটনা দেওয়ানি আদালতকে উড়িয়ে দেওয়ার হুমকি এই প্রথম নয়। এর আগেও একাধিক বার হুমকি এসেছে। যার ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি এক ঘটনায়, দিল্লি পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল। এদিনের হুমকির পর পুলিশ এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। কারা এই হুমকি দিল তা কোথা থেকে ইমেলটি এসেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Post Views: 125

Continue Reading

Previous: এসআইআরে বাদ পড়া ভোটারদের মধ্যে সিংহভাগ হিন্দু! প্রকাশ্যে এল তথ্য
Next: ক্ষমতায় এলে ডবল ভাতা ! ১ কোটি চাকরি, ভোটের আগে বিজেপি সংকল্পপত্র প্রকাশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.