Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ক্ষমতায় এলে ডবল ভাতা ! ১ কোটি চাকরি, ভোটের আগে বিজেপি সংকল্পপত্র প্রকাশ

ক্ষমতায় এলে ডবল ভাতা ! ১ কোটি চাকরি, ভোটের আগে বিজেপি সংকল্পপত্র প্রকাশ

Online Desk এপ্রিল 10, 2026
amit-shah.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটমুখী বাংলায় ফের শাহী সফর। এর আগে তৃণমূলের ‘অপশাসন’-এর চার্জশিট প্রকাশ করতে এসেছিলেন অমিত শাহ, তারপর এসেছিলেন শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার জন্য। শুক্রবার অমিত শাহ বাংলায় এসেছেন ভোটের আগে বাংলার মানুষকে দলের তরফে প্রতিশ্রুতির বাণী শোনাতে। যাকে বলা হয়, নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’। শুক্রবার নিউ টাউনের হোটেল থেকে ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করেছেন শাহ। তারপর প্রচারের উদ্দেশ্যে জেলা সফরে যাওয়ার কথা। শাহ যাবেন ডেবরা এবং খড়্গপুরে।

অমিত শাহের আর্জি, “আপনারা বামেদের সুযোগ দিয়েছেন। তৃণমূলকে সুযোগ দিয়েছেন। এবার বাংলার উন্নয়নের সুযোগ দিন বিজেপিকে।” শাহ বলেন, বাংলাবাসীকে অনুদান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিন্ডিকেট, গুন্ডা, অনুপ্রবেশকারীদের গত ১৫ বছর যেন কালরাত্রির মতো কেটেছে বাংলার মানুষের। বিজেপির এই সংকল্পপত্র নতুন আশা, নতুন ভরসার।

আগামী ৫ বছর বিজেপি সরকার বাংলার বিকাশের রাস্তা খুলবে বলে আশ্বাস দিয়েছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি জানান, ভয়, বিভেদ, ভ্রষ্টাচারকে দূরে সরিয়ে এগোবে বাংলা। এবার বাংলার মানুষ নতুন রাস্তা খুঁজে পাবে, এটা আমাদের আস্থা। সোনার বাংলা গড়বে বিজেপি। পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন শাহ।

একনজরে বিজেপির সংকল্পপত্র

  • সরকারি ও পেনশনভোগীদের ডিএ নিশ্চিত করা হবে।
  • আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন বাংলাবাসী।
  • মহিলাদের স্বাস্থ্যসুরক্ষা, ক্যানসার রোধের বন্দোবস্ত করা হবে।
  • ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হবে।
  • ৩০০০ টাকা বেকার যুবকদের প্রতি মাসে দেওয়া হবে।
  • প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে মাসে ১৫ হাজার টাকা দেওয়া হবে।
  • কয়লা ও বালিপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
  • গরুপাচার রোধে বিশেষ বন্দোবস্ত করা হবে।
  • ভোট পরবর্তী হিংসার শিকারদের পাশে দাঁড়াতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাহায্যে আইনি ব্যবস্থা দেওয়া হবে।
  • মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে দুর্গা সুরক্ষা স্কোয়াড গড়া হবে।
  • জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা।
  • ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন পাবেন সরকারি কর্মীরা। ৩০০০ হাজার টাকা করে প্রতি মাসে পাবেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলারা। মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে টাকা পাওয়া যাবে।
  • স্টার্ট আপের বন্দোবস্ত, ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যুবকদের ব্যবসায়ী করে তোলা হবে।
  • কুড়মালি এবং রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হবে।
  • যানজট ও যাত্রীভোগান্তি দূরীকরণে কলকাতা মেট্রোর আরও প্রসার।
  • রাজ্যে বন্ধ হয়ে যাওয়া জুটমিল খোলার বন্দোবস্ত। আধুনিক উপায়ে পাট প্রক্রিয়াকরণের বন্দোবস্ত।
Post Views: 92

Continue Reading

Previous: আরডিএক্স দিয়ে বিহার বিধানসভা ও পাটনা আদালত উড়িয়ে দেওয়ার হুমকি! আঁটোসাঁটো করা হল নিরাপত্তা
Next: জাজিগ্রামে কংগ্রেসের প্রচার, জয় নিয়ে আত্মবিশ্বাসী বাপ্পা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.