ওঙ্কার ডেস্ক: সকাল থেকেই নির্বাচনী প্রচারে মুরারই বিধানসভার কংগ্রেস প্রার্থী সঞ্জীবুর রহমান । একে একে বর্ধন পাড়া, কামারখুড়, জাজিগ্রাম এবং পঞ্চহরসহ বিস্তীর্ণ এলাকার বিভিন্ন গ্রামে জুড়ে প্রচার চালান তিনি। পায়ে হেঁটেই গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে যেতে দেখা যায় তাঁকে। সাধারণ মানুষের কথা মন দিয়ে শোনেন কংগ্রেস প্রার্থী। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে এদিন বেশ আত্মবিশ্বাসী দেখায় কংগ্রেস প্রার্থীকে। এদিনের এই কর্মসূচিতে বাপ্পার সঙ্গী হয়েছিলেন স্থানীয় কংগ্রেস কর্মী ও বহু সমর্থকেরা। তাঁদের দাবি, জাজিগ্রাম অঞ্চলের এই জনসমর্থনই আগামী দিনে মুরারইয়ের ভাগ্য নির্ধারণ করবে। ভোটের লড়াইতে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কংগ্রেস শিবির। প্রচারে এসে কংগ্রেস প্রার্থী সঞ্জীবুর রহমান বাপ্পা বলেন, দিন রাত বেশ ভালোই প্রচার চলছে। মুরারাই এলাকার মানুষ ভরসার জায়গা চাইছিলেন আমাকে যোগ্য মনে করেছেন, ৫০ হাজার ব্যবধানে এবার জয়লাভ করতে চলেছে কংগ্রেস আমরা নিশ্চিত।