Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাহুলের মৃত্যু ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ, রিজেন্ট পার্ক থানার পর, তালিসারি থানায় অভিযোগ দায়ের প্রিয়াঙ্কার

রাহুলের মৃত্যু ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ, রিজেন্ট পার্ক থানার পর, তালিসারি থানায় অভিযোগ দায়ের প্রিয়াঙ্কার

Online Desk এপ্রিল 5, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: এক সপ্তাহ পার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর। এখনও তাঁর মৃত্যু ঘিরে রয়েছে ধোঁয়াশা। শনিবার বিকেলে বিচারের দাবিতে একত্র হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। সেদিনও উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। এর পরে শনিবার রাতেই প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে দিঘার কাছে তালসারিতে পৌঁছোন তাঁরা, সে খবর আগেই মিলেছে।

প্রসঙ্গত, শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন শান্তিলাল মুখোপাধ্যায়। তালসারির সমুদ্রে অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুর ঘটনায় প্রিয়াঙ্কা ব্যক্তিগত ভাবে অভিযোগ দায়ের জানিয়েছেন তালসারি থানায়। ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে খবর। জানা গিয়েছে, মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ফআইআর-এ প্রিয়াঙ্কার বয়ানে জানিয়েছেন, তালসারিতে শুটিংয়ের আগে কোনও অনুমতি নেওয়া হয়নি। প্রযোজনা সংস্থা ও উল্লিখিত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা।

উল্লেখ্য, ২৯ মার্চ, তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই আচমকা মৃত্যু ঘটে তাঁর। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। কিন্তু, কীভাবে ঘটল সেই ঘটনা? সেই নিয়ে রয়েছে নানান ধোঁয়াশা মূলক প্রশ্ন। সেই তদন্তের দাবিতে একজোট হয়েছেন রাহুলের গোটা টলিউড পরিবার। অভিযোগ দায়ের হওয়ার পরে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি প্রযোজনা সংস্থার তরফে।

Post Views: 135

Continue Reading

Previous: শত্রুসেনার চোখে ধুলো দিয়ে রুদ্ধশ্বাস অভিযান মার্কিন সেনার ! ভেনেজুয়েলার ছকে ইরান থেকে জখম পাইলট উদ্ধার
Next: ভোটমুখী বাংলায় ফের উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য নদীয়ায়

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.