Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘ম্যাজিক মোমেন্টস্‌’ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ নয়, বন্ধ হচ্ছে সিরিয়াল, নতুন জায়গা নেবে কোন মেগা?

‘ম্যাজিক মোমেন্টস্‌’ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ নয়, বন্ধ হচ্ছে সিরিয়াল, নতুন জায়গা নেবে কোন মেগা?

Online Desk এপ্রিল 8, 2026
gfv.png

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় বিধস্ত পরিস্থিতি, অভিনেতা রাহুলের মৃত্যু সকলকে নাড়িয়ে দিয়েছে, তারপরেই একের পর এক সিদ্ধান্ত। মঙ্গলবার, দফায় দফায় বৈঠকের পরে ‘আর্টিস্ট ফোরাম’-এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত ‘ম্যাজিক মোমেন্টস্‌’ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন না টলিপাড়ার কোনও শিল্পী এবং টেকনিশিয়ানরা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বর্তমানে ‘চিরসখা’ ধারাবাহিক নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে? ওই ধারাবাহিকের পরিবর্তে কোন ধারাবাহিক সম্প্রচারিত হবে?

জানা গিয়েছে, ১২ এপ্রিল শেষ সম্প্রচারিত হবে ‘চিরসখা’ ধারাবাহিক। ১৩ এপ্রিল থেকে রাত ১০টায় শুরু হবে ‘সংসার সংকীর্তন’ ধারাবাহিক। যে কাহিনির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে মানালি দে এবং সব্যসাচী চৌধুরীকে। আগামী সপ্তাহ থেকে ‘চিরসখা’র সময়ে দেখা যাবে এই ধারাবাহিক।

২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু অনেক কিছু বদলে গিয়েছে টলিউডে। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়েই ঘটে দুর্ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। প্রশ্ন ওঠে প্রযোজনা সংস্থার নিরাপত্তাব্যবস্থা নিয়ে। রাহুলের মৃত্যুর তদন্তের কিনারা না হওয়া পর্যন্ত ওই প্রযোজনা সংস্থায় আর কেউ কাজ করবেন না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘আর্টিস্ট ফোরাম’-এর তরফে।
প্রসঙ্গত, রাহুলের আকস্মিক মৃত্যুর কারণ জানতে চেয়ে ‘আর্টিস্ট ফোরাম’-এর তরফে কলকাতার রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের করেন। এর পরে, সেই রাতেই দিঘার কাছে তালসারি থানায় গিয়ে ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর পাঁচ জনের নামে এফআইআর করেন রাহুলের স্ত্রী ওরফে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। মঙ্গলবার শেষ বারের মতো সম্প্রচারিত হয়েছে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকটি।

Post Views: 126

Continue Reading

Previous: জয়পুরে জাপানি মহিলা পর্যটককে হেনস্তা, গ্রেপ্তার এক
Next: বাংলাদেশ বোর্ডকে তুলে উজ্জ্বল করতে মরিয়া তামিম

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.