Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বরের জন্মদিনে আদুরে পোস্ট শুভশ্রীর, রাজের সঙ্গে একান্ত ছবি শেয়ার সমাজমাধ্যমে

বরের জন্মদিনে আদুরে পোস্ট শুভশ্রীর, রাজের সঙ্গে একান্ত ছবি শেয়ার সমাজমাধ্যমে

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: নয় নয় করে প্রায় আট বছরের দাম্পত্য জীবনে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। বর্তমানে ইউভান, ইয়ালিনিকে নিয়ে চুটিয়ে সংসার করছেন তারকাযুগল। বিয়ের কয়েক বছর পেরিয়ে গেলেও তাঁদের সম্পর্কে ছবি একেবারে স্পষ্ট। কখনও সমাজমাধ্যমে স্বামীর প্রতি প্রেমের প্রকাশ, আবার কখনও স্ত্রীর মুগ্ধতা জনসমক্ষে স্বীকার, রাজ ও শুভশ্রীর এহেন ভালবাসায় ভরা দাম্পত্য সামনে এসেছে বার বার। তবে আজকের দিনটি অন্যান্য দিনের থেকে একটু বেশিই স্পেশ্যাল শুভশ্রীর কাছে। কারণ ২১ ফেব্রুয়ারি পরিচালক রাজের জন্মদিন। প্রতিবারের মতো এবারও সমাজমাধ্যমে আদুরে শুভেচ্ছা জানালেন নায়িকা।
৫১ বছরে বছরে পা দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। রাত ১২টা বাজার খানিক বাদেই রাজের সঙ্গে বেশ কয়েকটি একান্ত মুহুর্তের ছবি পোস্ট করেন শুভশ্রী। হলটার নেক লাল রঙের টপ ও কালো রঙের ক্যাজুয়াল প্যান্টে নায়িকার থেকে চোখ সরানো দায়। রাজ পরেছিলেন কালো রঙের টি-শার্ট আর ডেনিম জিন্স।
সমাজমাধ্যমে পোস্ট করা ওই ছবিতে একটিতে রাজকে খোলা পিঠে স্ত্রীকে চুম্বন করতে দেখা যায়। সঙ্গে ক্যাপশনে শুভশ্রী লেখেন, ‘ঈশ্বর জানতেন আমাদের একে অপরকে প্রয়োজন। তোমাকে সবচেয়ে বেশি ভালবাসি। শুভ জন্মদিন আমার ভালবাসা।’
বর্তমানে বেশ ব্যস্ত রাজ চক্রবর্তী। জোর কদমে চলছে ‘আবার প্রলয় ২’ সিরিজের প্রোমোশন। পেশাদার জীবনের সাফল্যের পাশাপাশি রাজ বরাবরই ‘ফ্যামিলি ম্যান’। পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি। টলিপাড়ার অন্যতম পাওয়ার কাপল রাজ-শুভশ্রী। মা-বাবা হওয়ার পরও তাঁদের ভালবাসায় যে এতটুকু ভাটা পড়েনি, তা বারে বারে প্রমাণ হয়ে এসেছে।

Post Views: 138

Continue Reading

Previous: লেবাননে হামলা ইজরায়েলের, নিহত হিজবুল্লা নেতা-সহ ১২
Next: ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছিল ভারতের নীল কাটিয়াল; কে ইনি?

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.