Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • লেবাননে হামলা ইজরায়েলের, নিহত হিজবুল্লা নেতা-সহ ১২

লেবাননে হামলা ইজরায়েলের, নিহত হিজবুল্লা নেতা-সহ ১২

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
20260221_164305.jpg

ওঙ্কার ডেস্ক: দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি ছিল। কিন্তু তা লঙ্ঘন করে লেবাননে ফের হামলা চালাল নেতানিয়াহুর বাহিনী। শুক্রবার গভীর রাতে ইজরায়েল বেকা উপত্যকায় এই হামলা চালিয়েছে। ইজরায়েলি বিমানহানায় মৃত্যু হয়েছে হিজবুল্লা নেতা-সহ অন্তত ১২ জনের। জখম হয়েছেন অন্তত ৫০ জন। লেবানন সরকারকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

লেবাননে যে তারা আক্রমণ চালিয়েছে, তা স্বীকার করেছে ইজরায়েলি সেনা। তেল আভিভের দাবি, তারা বালবেক এলাকায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ঘাঁটি নিশ্চিহ্ন করতে এই হামলা চালিয়েছে।উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় প্যালেস্টাইনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে নেতানিয়াহু বাহিনী। ইজরায়েলি সেনার সেই অভিযানের পর থেকে দক্ষিণ লেবাননে সক্রিয় হয়ে ওঠে শিয়া জঙ্গিগোষ্ঠী হিজবুল্লা। তারা ইজরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করে। দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে এক বছর ধরে। অবশেষে ২০২৫ সালের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়।

ওই যুদ্ধবিরতির চুক্তি অনুসারে, লেবানন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য ইজরায়েল। কোনও পক্ষই পরস্পরের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে পারবে না বলেও উল্লেখ করা হয় চুক্তিতে। কিন্তু তা লঙ্ঘন করে ইজরায়েলের বাহিনী ধারাবাহিক ভাবে হামলা চালাচ্ছে। এমনকি বিষয়টি নিয়ে গত নভেম্বরে রাষ্ট্রপুঞ্জও মন্তব্য করেছিল।

Post Views: 182

Continue Reading

Previous: এআই সম্মেলনে কংগ্রেস কর্মীদের পোশাক খুলে প্রতিবাদের পাল্টা, রাহুল গান্ধীকে কালো পতাকা বিজেপি কর্মীদের
Next: বরের জন্মদিনে আদুরে পোস্ট শুভশ্রীর, রাজের সঙ্গে একান্ত ছবি শেয়ার সমাজমাধ্যমে

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.