Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এআই সম্মেলনে কংগ্রেস কর্মীদের পোশাক খুলে প্রতিবাদের পাল্টা, রাহুল গান্ধীকে কালো পতাকা বিজেপি কর্মীদের

এআই সম্মেলনে কংগ্রেস কর্মীদের পোশাক খুলে প্রতিবাদের পাল্টা, রাহুল গান্ধীকে কালো পতাকা বিজেপি কর্মীদের

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
20260221_162416.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লিতে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে জামা খুলে প্রতিবাদে সামিল হয়েছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। যে ঘটনার পর সরব হয়েছিল বিজেপি। এবার পাল্টা পদক্ষেপ হিসেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কালো পতাকা দেখাল পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। যুব কংগ্রেসের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় শনিবার বিজেপি কর্মী, সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়।

শনিবার মহারাষ্ট্র, দিল্লি, সুরাট এবং হায়দরাবাদে বিজেপি বিক্ষোভ দেখায়। বিজেপির আদর্শগত মেন্টর আরএসএস-এর এক কর্মী রাহুলের নিরুদ্ধে মানহানির মামলা করেছিল। সেই মামলা সংক্রান্ত প্রয়োজনে থানে যাচ্ছিলেন কংগ্রেস নেতা। এদিন মহারাষ্ট্রের মুলুন্ডে বিজেপি কর্মীরা তাঁকে কালো পতাকা দেখায়। শুধু তাই নয় রাহুলকে লস্কর ই রাহুল বলে স্লোগানও দেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সামিটে জামা খুলে মোদী বিরোধী স্লোগান আটক করা হয়েছে হাত শিবিরের একাধিক নেতা কর্মীকে। রাজধানী শহরে এই কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, শুক্রবার নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে মঞ্চের সামনে চলে যান কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। প্রায় ১০ জন নেতা কর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষুব্ধরা কিউআর-কোড যুক্ত পাশ ব্যবহার করে এআই সম্মেলনে প্রবেশ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দেওয়ায় সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় পুলিশ। অন্তত ৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 158

Continue Reading

Previous: আমিরের পর এবার টলি তারকারা পৌঁছলেন জিয়াগঞ্জে, নেপথ্যে কারণ কি?
Next: লেবাননে হামলা ইজরায়েলের, নিহত হিজবুল্লা নেতা-সহ ১২

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.