Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বলিউড বিতর্কে অভিনেতা রণবীর সিং, বাতিলের তালিকায় অভিনেতা? এহেন পরিস্থিতে কর্নাটকের চামুণ্ডেশ্বরী মন্দিরে ছুটলেন রণবীর!

বলিউড বিতর্কে অভিনেতা রণবীর সিং, বাতিলের তালিকায় অভিনেতা? এহেন পরিস্থিতে কর্নাটকের চামুণ্ডেশ্বরী মন্দিরে ছুটলেন রণবীর!

Online Desk মে 27, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টলিউডের পর এবার বিতর্ক বলিউডে। এবার বিতর্কের মুখে বলিউডের অন্যতম পরিচিত অভিনেতা রণবীর সিং। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবির সাফল্যে সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমের শিরোনামে ছিলেন তিনি। তবে এবার রণবীর সিংকে ‘কোণঠাসা’ করল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। এই বিতর্কের সূত্রপাত শেষমুহূর্তে ‘ডন’-ছবির মত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানো নিয়ে। ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর একেবারে শেষমুহূর্তে ফারহান আখতারের ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান রণবীর সিং। অভিযোগ, অগ্রিম পারিশ্রমিক নিয়েও পরিচালক-প্রযোজককে শুটিং শুরুর ঠিক আগে এমন অসহযোগিতা একেবারেই কাম্য নয়। বলিউডের অন্দরে এখন একটাই প্রশ্ন তবে কি কোনও সিনেমাতেই আর রণবীর সিংকে দেখা যাবে না? পাশপাশি দর্শক ও অনুরাগীমহলেও এই ঘটনা নিয়ে উদ্বেগ ও নানা প্রশ্ন উঠেছে।
এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন FWICE-এর মুখ্য উপদেষ্টা তথা সিনেনির্মাতা অশোক পণ্ডিত। সকলের সুবিধার্থে অশোক পণ্ডিত জানান, “কাউকে চিরতরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ব্যান করার এক্তিয়ার আমাদের কাছে নেই। আর বিষয়টিকে ‘ব্যান’ না বলে ‘অসহযোগিতা’ বলা হলেই ভালো। কারণ ট্রেড ইউনিয়ন বা ফেডারেশনের কাউকে নিষিদ্ধ করার কোনও আইনি অধিকার নেই। আমাদের সংগঠনের তরফে কেবল একটি ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করা হয়েছে। এ প্রসঙ্গে সংগঠনের সদস্যদের উদ্দেশে FWICE-এর মুখ্য উপদেষ্টার যোগ করেন, “যতক্ষণ এই সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ আপনারা রণবীর সিংয়ের কোনও প্রকল্পেই কাজ করবেন না। কারণ শেষমুহূর্তে এরকম হঠাৎ করে কোনও সিনেমা থেকে সরে দাঁড়ানোর যে প্রবণতা শুরু হয়েছে, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।”
তবে এই নিষেধাজ্ঞার মাঝেই রণবীরকে মঙ্গলবার কর্নাটকের চামুণ্ডেশ্বরী মন্দিরে দেখা যায়। সেখানে পুজোও দেন তারকা। কয়েক মাস আগে কর্নাটকের দেবদেবীদের অপমান করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই কারণেই নাকি চামুণ্ডেশ্বরী মন্দিরে পুজো দিতে যান রণবীর। তবে তাঁকে ঘিরে তৈরি হওয়া এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি রণবীর।
এদিকে সোমবার ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর তরফে জানানো হয়, “আমাদের দৃঢ় বিশ্বাস, সমগ্র সিনেশিল্প একটি বৃহৎ পরিবারের মতোই কাজ করে। ফেডারেশন সকল শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং প্রতিটি বিভাগের সদস্যদের এক অখণ্ড পরিবারের অংশ হিসেবে গণ্য করে। তাই কোনও প্রজেক্ট থেকে শেষমুহূর্তে বড় তারকাদের হঠাৎ করে সরে দাঁড়ানো সিনেশিল্প তথা ফিল্ম ইন্ডাস্ট্রির বাস্তুতন্ত্রের জন্য এক গুরুতর হুমকি।”
অন্যদিকে, অভিনেতার টিমের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “সমূহ সিনেজগত এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলকে ভীষণ শ্রদ্ধা করেন রণবীর সিং। বিগত কয়েক মাস ধরে সংশ্লিষ্ট সিনেমা নিয়ে যে বিতর্ক চলছে, উনি খুব সচেতনভাবেই এক্ষেত্রে নীরবতা বজায় রেখেছেন। রণবীর নিজের কাজ নিয়েই ব্যস্ত। আগামী দিনেও পেশাগত অঙ্গীকারগুলি বজায় রাখবেন। আন্তরিকভাবে ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজির নিদারুন সাফল্য কামনা করেছেন তিনি। বর্তমানে এই ঘটনার জের কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সকলের।

Post Views: 121

Continue Reading

Previous: গ্রেফতার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ!
Next: কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে কি রাজ্যসভায় যাবেন সিদ্দারামাইয়া? কি ভাবছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.