Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গ্রেফতার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ!

গ্রেফতার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ!

Online Desk মে 27, 2026
prashanta-barman.jpg

ওঙ্কার ডেস্ক: তাঁর বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ ছিল। সেই অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ মঙ্গলবার গ্রেফতার হন পথ সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগে। ওই দিন আদালতে তাঁকে পেশ করা হলেও সল্টলেকের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার খুন সংক্রান্ত নথি বিচারকের কাছে পৌঁছয়নি। আর সে কারণে মঙ্গলবার সন্ধ্যায় জামিন পেয়ে গেলেন রাজগঞ্জের অপসারিত বিডিও। বিচারক ১০০০ টাকার বন্ডের বিনিময়ে জামিন দেন তাঁকে।

পুলিশ সূত্রে খবর, প্রশান্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতাএ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। এছাড়া মোটর ভেহিকল আইনের ১৮৪, ১৮৫ ধারায়ও এফআইআর করা হয়েছিল। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে মঙ্গলবার বারাসত আদালতে পেশ করা হয়। কিন্তু উপযুক্ত নথির অভাবে বিচারক তাঁকে জামিন দিয়ে দেন। আদালত সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিচারক অপেক্ষা করেছিলেন।

প্রসঙ্গত, প্রশান্তের বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের নেপথ্যে তাঁর হাত রয়েছে। ২০২৫ সালের ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছির খালধার থেকে স্বপনের দেহ উদ্ধার হয়। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী ছিলেন তিনি। অপহরণ করে ওই সোনা ব্যবসায়ীকে খুন করা হয় বলে অভিযোগ। খুনের নেপথ্যে প্রশান্তের হাত রয়েছে বলে তদন্তকারীদের অনুমান। এই খুনের ঘটনায় বারাসত ও বিধাননগর মহকুমা আদালতের দ্বারস্থ হয়ে আগেভাগে জামিন নিয়ে রেখেছিলেন প্রশান্ত। যদিও বিধাননগর পুলিশ প্রশান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট আগাম জামিনের সেই নির্দেশ খারিজ করে দেয়। বিচারপতি বলেন, তাঁকে আত্মসমর্পণ করতে হবে। গত ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্টও প্রশান্তকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আত্মসমর্পণ করেননি প্রশান্ত। পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি এত দিন। অবশেষে গ্রেফতার হলেও জামিন পেয়ে গেলেন।

Post Views: 87

Continue Reading

Previous: সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ, নয়া বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের
Next: বলিউড বিতর্কে অভিনেতা রণবীর সিং, বাতিলের তালিকায় অভিনেতা? এহেন পরিস্থিতে কর্নাটকের চামুণ্ডেশ্বরী মন্দিরে ছুটলেন রণবীর!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.