Skip to content
মে 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ, নয়া বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের

সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ, নয়া বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের

Online Desk মে 27, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ ওবিসি সংরক্ষণ নিয়ে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রাখার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবিষয়ে আগের সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তা বাতিল করে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য।
কলকাতা গেজেটে প্রকাশিত এই নির্দেশিকায় এসসি, এসটি, ওবিসি, প্রাক্তন সেনাকর্মী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। সেখানে গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ রাখা হয়েছে। পাশাপাশি ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ কার্যকর করার কথাও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নম্বর শূন্যপদ এসসি প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। ৩ নম্বর পদ ইডাব্লুএস শ্রেণির জন্য। ৪ নম্বর পদ এসটি প্রার্থীদের জন্য। নির্দিষ্ট কিছু পদ প্রাক্তন সেনাকর্মীদের জন্যও সংরক্ষিত থাকবে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১০০ পয়েন্ট রোস্টারে ৪টি পদ সংরক্ষিত থাকবে। এছাড়া গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে নির্দিষ্ট রোস্টার পয়েন্টে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। ৩৩ ও ৬৬ নম্বর পয়েন্টে কৃতী ক্রীড়াবিদদের জন্য সংরক্ষণ রাখা হয়েছে।
ওবিসি প্রার্থীদের জন্য মোট ৭ শতাংশ সংরক্ষণ কার্যকর হবে। একই সঙ্গে এসসি, এসটি, ওবিসি সংরক্ষণের বিদ্যমান শতাংশ কোনওভাবেই কমানো যাবে না। সরকারের দাবি, এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।

Post Views: 45

Continue Reading

Previous: রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস, তবে কি এবার কমবে গরমের অস্বস্তি?
Next: গ্রেফতার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ!

সম্পর্কিত গল্প

RCB-1.jpg

ফাইনালে যাওয়া সহজ ছিল না, আরসিবিকে ঘুরে দাঁড় করালেন গিল

Online Desk মে 27, 2026
dipangkar.jpg

বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার জমি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ

Online Desk মে 27, 2026
HGL-CITU-CAPTURE-TMC-OFFICE-PORTAL-.png

দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো

Online Desk মে 27, 2026

You may have missed

RCB-1.jpg

ফাইনালে যাওয়া সহজ ছিল না, আরসিবিকে ঘুরে দাঁড় করালেন গিল

Online Desk মে 27, 2026
dipangkar.jpg

বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার জমি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ

Online Desk মে 27, 2026
HGL-CITU-CAPTURE-TMC-OFFICE-PORTAL-.png

দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো

Online Desk মে 27, 2026
SU.jpg

অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.