ওঙ্কার ডেস্ক: সোমবারেও রাজ্যজুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের সব জেলাতেও এদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
সোমবার ভিজবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার কিছু অংশে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় বইতে পারে দমকা ঝড়ো হাওয়া।
সোমবার দক্ষিণবঙ্গের পাশাপাশি শহর কলকাতায় আকাশও দিনের বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমও বজায় থাকবে।
সোমবার উত্তরবঙ্গেরও সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।