Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘সারকে চুনর তেরি সারকে’- গান নিয়ে বিতর্ক জারি, এবার মহিলা কমিশনের তলব নোরা ফতেহিকে

‘সারকে চুনর তেরি সারকে’- গান নিয়ে বিতর্ক জারি, এবার মহিলা কমিশনের তলব নোরা ফতেহিকে

Online Desk এপ্রিল 8, 2026
pspspas_1773734671345_1773734679495-1.jpeg

ওঙ্কার ডেস্ক: আগামী ৩০ এপ্রিল মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি ভার্সন ছবির। অন্যদিকে, এই ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়ে বিতর্ক জারি রয়েছে। অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে সরব নিন্দুকের একাংশ। একইসঙ্গে হট অ্যান্ড বোল্ড ডিভা নোরা ফতেহির শরীরী বিভঙ্গ নিয়েও আলোচনা চলেছে সোমাজমধ্যমে। বিতর্কে কানও দেননি পরিচালক প্রেম, তাঁর কথায় ‘আমাদের বড় ছবিতে ছোট একটি গানের লিরিক্সের সমস্যা হয়েছে। কিন্তু সেটাকে বড় করে দেখানো হয়েছে।’ এবার এই ঘটনায় নয়া মোড়, মহিলা কমিশনের চিঠি পাঠালো নোরা ফতেহিকে।

অশালীন কথা এবং কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে এবার সরব জাতীয় মহিলা কমিশন। ‘সরকে চুনর তেরি সরকে’ গানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গানটি প্রকাশিত হওয়ার পর থেকেই, প্রতিটি শব্দে অশ্লীলতার ছোঁয়া, নাচের ভঙ্গিমাও অত্যন্ত দৃষ্টিকটূ যা জনসমক্ষে আনা উচিত নয়। সেই প্রেক্ষিতেই জাতীয় মহিলা কমিশন এবার মামলা দায়ের করেছে।
সোমবার শুনানিতে উপস্থিত ছিলেন পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা। কিন্তু, দেখা মেলেনি নোরা ফতেহির। পাশাপাশি বুধবার, ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় দত্তকেও। জানা গিয়েছে পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ২৭ এপ্রিল।
ইতিমধ্যেই এই বিতর্কের জেরে গানটির হিন্দি সংস্করণ ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, নির্মাতারা ভুলের জন্য লিখিত দিয়ে ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে নোরা ফতেহি কমিশনের ডাকে হাজিরা দেন কিনা সেদিকেই নজর দর্শকমহলের।

Post Views: 98

Continue Reading

Previous: সুপ্রিম নির্দেশ মেনে ট্রাইব্যুনাল নিয়ে কমিটি গঠন করল উচ্চ আদালত
Next: বিজেপি নেতার সঙ্গে সফর, মনোজ আগরওয়ালের শাস্তির দাবিতে জ্ঞানেশ কুমারকে চিঠি দিল তৃণমূল

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.