Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি নেতার সঙ্গে সফর, মনোজ আগরওয়ালের শাস্তির দাবিতে জ্ঞানেশ কুমারকে চিঠি দিল তৃণমূল

বিজেপি নেতার সঙ্গে সফর, মনোজ আগরওয়ালের শাস্তির দাবিতে জ্ঞানেশ কুমারকে চিঠি দিল তৃণমূল

Online Desk এপ্রিল 8, 2026
EC.jpg

ওঙ্কার ডেস্কঃ বিজেপি নেতার সঙ্গে দেদার ঘুরছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ভোটের দিনক্ষণ ঘোষণার পর নন্দীগ্রামের মতো একটা স্পর্শকাতর কেন্দ্রে বিজেপির কো-অর্ডিনেটর তপন মহাপাত্রর সঙ্গে ঘুরছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তথ্যপ ও ছবি দেখিয়ে এমনই চাঞ্চল্য কর অভিযোগ ফাঁস করেছে তৃণমূল। নির্বাচন কমিশনে অভিযোগও করেছে রাজ্যের শাসক দল। যদিও কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি অভিযোগ করেন, নির্বাচন কমিশন কার্যত বিজেপির দলদাস হয়ে কাজ করতে মাঠে নেমে পড়েছে। বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই কমিশনের কিছু আধিকারিক সরাসরি পদ্ম শিবিরের হয়ে বেআইনি ভূমিকা নিচ্ছেন। মনোজ আগরওয়াল তার মধ্যে অন্যতম।
সূত্রের খবর, রাজ্যের মুখ্যম নির্বাচনী অফিসার গত রবিবার দুপুরে পৌঁছন নন্দীগ্রাম-১ ব্লকের বঙ্কিম মোড়ে। সিইওকে নিয়ে যাওয়া হয় গড়চক্রবেড়িয়া গ্রামে। সেখানে এক প্রৌঢ়ের দেখানো একের পর এক বাড়িতে যান সিইও। পরে জানা যায়, ওই প্রৌঢ়ের নাম তপনকুমার মহাপাত্র। তিনি বিজেপির কালীচরণপুর অঞ্চল কমিটির কনভেনার। মনোজ আগরওয়ালের সঙ্গে ওই ব্যপক্তির ছবি দেখিয়ে এদিন চন্দ্রিমা ও কুণাল প্রশ্ন তুলে বলেন, ‘উনি নন্দীগ্রামে যেতেই পারেন, কিন্তু কেন বিরোধী শিবিরের ঘনিষ্ঠ ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘুরতে হবে?’
একদিকে লক্ষ লক্ষ বৈধ ভোটারের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে অন্য রাজ্যের বিজেপি কর্মীদের বাংলার ভোটার তালিকায় যুক্ত করার চেষ্টা চলছে। আর নন্দীগ্রাম সফরে গিয়ে বিজেপির দলদাস হয়ে গেরুয়া শিবিরের দেখানো পথেই হাটছেন কমিশনের আধিকারিকরা, এ বিষয়ে আওয়াজ তুলেছে বিজেপি বিরোধী দলগুলি।
এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ‘‘২০২১ সালের নির্বাচনের ফল প্রকাশের পর তপন মহাপাত্রর উপর হামলা হয়, তা নিয়ে সিইও-কে অভিযোগ করছিলেন।’’

Post Views: 99

Continue Reading

Previous: ‘সারকে চুনর তেরি সারকে’- গান নিয়ে বিতর্ক জারি, এবার মহিলা কমিশনের তলব নোরা ফতেহিকে
Next: যুদ্ধবিরতির মাঝেই ইরানের ১০ দফা প্রস্তাব শর্তের চাপ যুক্তরাষ্ট্রের উপর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.